আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত

ইসকন নিয়ে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে চট্টগ্রামে তুলকালাম, আটক ৮০

  • আপলোড সময় : ০৬-১১-২০২৪ ০৩:২০:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৪ ০৩:২০:৪৬ পূর্বাহ্ন
ইসকন নিয়ে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে চট্টগ্রামে তুলকালাম, আটক ৮০
চট্টগ্রাম, ৬ নভেম্বর :  ইসকনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টকে কেন্দ্রে করে গতকাল মঙ্গলবার নগরীর কোতোয়ালি থানাধীন হাজারিগলিতে তুলকালাম কাণ্ড ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশের ওপর এসিড নিক্ষেপ, ইটপাটকেল নিক্ষেপসহ হামলার ঘটনা ঘটে। এতে ৬ জন পুলিশ ও ৬ জন সেনা সদস্য আহত হয়েছেন। পরে যৌথবাহিনীর অভিযানে প্রায় ৮০ জনকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, হাজারিগলি মিয়া শপিং সেন্টার নামের একটি মার্কেটের এক দোকানের মালিক ওসমান মোল্লা ফেসবুকে হিন্দুদের ধর্মীয় একটি সংগঠন ইসকনকে নিয়ে একটি পোস্ট শেয়ার করেন। সেটা নিয়ে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সন্ধ্যায়  বিক্ষুব্ধরা দল বেঁধে গিয়ে মার্কেটের সামনে জড়ো হন। তারা দোকানটি ঘিরে রাখেন। দোকান মালিক ওসমান মোল্লাকে জিম্মি করে রাখেন। খবর পেয়ে পরিস্থিতি শান্ত করতে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর ৬টি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় যৌথ বাহিনীর ওপর হামলার এ ঘটনা ঘটে। হামলায় আহতদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রাত ১০টার পর অভিযানে নামে যৌথ বাহিনী। মধ্যরাত পর্যন্ত যৌথ বাহিনীর অভিযানের পর সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যৌথ বাহিনীর অভিযানে ৮০ জনকে আটক করা হয়েছে। তারা বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছেন। তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তবে এই বিষয়ে আজ (বুধবার) দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা

সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা