আমেরিকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান

সাউথ জার্সি মেট্রো  আওয়ামী লীগের জেল হত্যা দিবস পালন

  • আপলোড সময় : ০৭-১১-২০২৪ ০২:০৫:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৪ ০২:০৫:২৩ পূর্বাহ্ন
সাউথ জার্সি মেট্রো  আওয়ামী লীগের জেল হত্যা দিবস পালন
সাউথ জার্সি, ৭ নভেম্বর : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগ গতকাল বুধবার সন্ধ্যা সাতটায়  বাংলাদেশ কমিউনিটি সেন্টারে “জেল হত্যা দিবস” উপলক্ষে আলোচনা সভা করেছে।
মো: মনিরুজ্জামান এর  সঞ্চালনায় ও আব্দুর রফিক এর  সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বেলাল উদ্দিন,আবদুর রহিম, সিরাজ উদ্দীন, মুজিবুর রহমান,নূর মোহাম্মদ, বেলাল হোসেন, মুক্তাদির রহমান, গৌতম নাগ,শেখ কামাল মন্জু ,কাজী মান্নান প্রমুখ । সভায় জাতীয় চার নেতা স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর তার রাজনৈতিক সহচর ও মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এ এইচ এম কামরুজ্জামান ও মনসুর আলীকে ১৯৭৫ সালের ৩ নভেম্বর জেলের ভেতরে হত্যা করা হয় বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার জন্য। যারা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছে তারাই জাতীয় চার নেতার হত্যাকারী। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক দিন ১৯৭৫ সালের ১৫ আগস্ট, ৩ নভেম্বর ও ২০০১ সালের ২১ আগস্ট - তিনটি দিনই একই সূত্রে গাঁথা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত

ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত