আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা
ড্যাবের মেডিকেল শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে : ডা. ডোনার

১৬ বছর ধরে স্বৈরাচার পতনের ভিত্তি তৈরি করেছে বিএনপি

  • আপলোড সময় : ০৮-১১-২০২৪ ০১:৪৫:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৪ ০১:৪৫:৫১ পূর্বাহ্ন
১৬ বছর ধরে স্বৈরাচার পতনের ভিত্তি তৈরি করেছে বিএনপি
সিলেট, ৮ নভেম্বর : দুই মাসের আন্দোলনে দেশ স্বৈরাচার মুক্ত হয়নি। গত ১৬ বছর ধরে আন্দোলন করে স্বৈরাচার পতনের ভিত্তি তৈরি করেছে বিএনপি। যার ফল পাওয়া গেছে ৫ আগস্টের গণঅভ্যুত্থানে। ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও জুলাই-২৪ বিপ্লবে চিকিৎসা সেবায় অবদানের জন্য চিকিৎসক ও  মেডিকেল শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার উপরোক্ত কথাগুলো বলেন।
বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর দরগা গেইট এলাকার একটি অভিজাত রেস্তরার হল রুমে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিলেট জেলা কর্তৃক এক আলোচনা সভা ও জুলাই-২৪ বিপ্লবে চিকিৎসা সেবায় অবদানের জন্য চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের সংবর্ধনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা ড্যাবের সভাপতি অধ্যাপক ডা: নাজমুল ইসলাম।
এসময় ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, অনেকে বলে ৫ আগস্ট হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা, আমি বলি ৭ই নভেম্বর হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা। ৭ই নভেম্বর না হলে এই দেশটা থাকত কি না তাই প্রশ্ন ছিল। অতএব আমার দৃষ্টিতে দ্বিতীয় স্বাধীনতা ৭ই নভেম্বর। সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান এসেছিলেন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে। তবে তিনি মাত্র সাড়ে তিন বছর ছিলেন। মাত্র সাড়ে তিন বছরে স্বাস্থ্য, অর্থনীতি, শিক্ষাখাত প্রতিটি খাতেই উনার অবদান রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের গার্মেন্টস সেক্টর শুরু হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে। যা বাংলাদেশের চালিকা শক্তির বড় একটি অংশ হিসেবে চলমান আছে। তিনি খাদ্যে সয়ংসম্পন্ন দেশ গড়ে তুলেছিলেন। আধুনিক রাষ্ট্রের কথা চিন্তা করেছিলেন জিয়াউর রহমান। আর এই চিন্তাই উনার জন্য কাল হয়েছিলো। ১৯৭৫ সালের ৭ই নভেম্বর আমাদের সেনাবাহিনীকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল, তখন তারা ফাঁদে পা দেয়নি। কিন্তু আমাদের সৈনিকরা ২৫ ফেব্রুয়ারি দোসরদের ফাঁদে পা দিয়ে ফেলেন। যার ফলে ঘটে পিলখানা হত্যাকাণ্ড ঘটনা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ড্যাবের সিনিয়র সহ সভাপতি ডা: সেলিম, সহ সভাপতি ডা: শাহরিয়ার হোসেন চৌধুরী, সহ সভাপতি ডা: শামীমুর রহমান, কোষাধ্যক্ষ ডা: জহিরুল ইসলাম শাকিল,সিনিয়র যুগ্ম মহাসচিব ডা: মেহেদী হাসান।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা মণ্ডলীর সদস্য ড. এনামুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির , আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ড্যাবের সহ সাধারণ সম্পাদক ডা. আবু সাকিব মো. আব্দুল্লাহ চৌধুরী  এবং জেলা ড্যাবের সাংগঠনিক সম্পাদক ডা. আহমেদ নাফী।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০