আমেরিকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত মিশিগানে বেকারত্ব ভাতার সেবায় প্রযুক্তির ছোঁয়া, চালু ৯ নভেম্বর হ্যালোউইনের রাতে ডেট্রয়েটে নিজ বাড়িতে গুলিবিদ্ধ ৫ বছরের শিশু জনসমর্থন নিয়ে বিদায় নিচ্ছেন মিশিগানের গভর্নর হুইটমার আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা আজ হ্যালোইন উৎসবে মাতবে মেট্রো ডেট্রয়েট, প্রস্তুত বিভিন্ন শহর আদালতের রায়ে হ্যামট্রাম্যাকের মেয়র পদে মুহিতের জয়  ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১ অভিবাসীদের পাশে দাঁড়ালেন ডেট্রয়েটের আর্চবিশপ মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই

হবিগঞ্জে দু'টি মোটর সাইকেলের  সংঘর্ষে যুবক নিহত : আহত ৩

  • আপলোড সময় : ২৫-০৪-২০২৩ ০১:৩৯:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৪-২০২৩ ০১:৩৯:৪৫ পূর্বাহ্ন
হবিগঞ্জে দু'টি মোটর সাইকেলের  সংঘর্ষে যুবক নিহত : আহত ৩
হবিগঞ্জ, ২৫ এপ্রিল : চুনারুঘাটে দু'টি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিথুন দাশ নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি  করা হয়েছে। নিহত মিথুন দাশ শায়েস্তাগঞ্জের একটি কারখানায় অপারেটর হিসেবে কর্মরত ছিল।  সোমবার (২৪ এপ্রিল) বিকেলে সাতছড়ি সড়কের চানপুর বাগানের নিকট এই দুর্ঘটনাটি ঘটেছে। 
চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক জানান, বিকেলে চুনারুঘাট উপজেলার সাতছড়ি উদ্যান থেকে চুনারুঘাটগামী একটি মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটর সাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই মিথুন দাশ মারা যায়। খবর পেয়ে পুলিশ আহত ৩ জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে আহত ৩ জনের অবস্থাও আশঙ্কাজনক। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষাই গড়বে আদর্শ ও মানবিক  সমাজ : হুইপ জি কে গউছ

শিক্ষাই গড়বে আদর্শ ও মানবিক  সমাজ : হুইপ জি কে গউছ