আমেরিকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

ইউনিভার্সিটি অব মিশিগানে পিঠা উৎসব

  • আপলোড সময় : ০৯-১১-২০২৪ ০১:২৬:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৪ ০১:২৬:১৫ পূর্বাহ্ন
ইউনিভার্সিটি অব মিশিগানে পিঠা উৎসব

ডিয়ারবর্ন, ৯ নভেম্বর : পিঠা উৎসবের মাধ্যমে বাঙালি সংস্কৃতির সাথে নতুন প্রজন্মকে পরিচিত করা এবং বাঙালির চিরায়ত ঐতিহ্যকে টিকিয়ে রাখার প্রয়াসে নগরীর ইউনিভার্সিটি অব মিশিগানে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। গত ৬ নভেম্বর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ উৎসবের আয়োজন করে অর্গানাইজেশন অব বাংলাদেশী স্টুডেন্টস । 

পিঠা উৎসবে  নানা আয়োজনের মধ্যে ছিল পিঠা পরিচয় ও প্রদর্শনী পর্ব, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও পুরষ্কার বিতরণ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা পিঠা নিয়ে স্টলগুলোতে হাজির হন। দেশীয় সাজসজ্জার হরেক রকমের পিঠাপুলি ছিল উৎসবের প্রতিটি স্টলে। তাঁদের বৈচিত্র্যময় সব উপস্থাপনায় কোলাহলমুখর হয়েছিল উৎসবস্থল। 
ইউনিভার্সিটির সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ এবং স্থানীয় বাংলাদেশী কমিউনিটির অনেকেই উপস্থিত হয়ে এই উৎসব উপভোগ করেন। অনুষ্ঠানে অনেকেই এসেছিলেন বাঙালি সাজে। নারীরা পরেছিলেন শাড়ি। ছেলেরা পাঞ্জাবি-পায়জামা পরেছিলেন।

অর্গানাইজেশনের  প্রেসিডেন্ট খাইরুল মোত্তাকিন তানিন এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেছেন, বিগত বছরের ধারাবাহিক সাফল্যের ভিত্তিতে এবারও আমরা ২য় বারের মতো পিঠা উৎসবের আয়োজন করছি। আজকের উৎসবে ভার্সিটির বাংলাদেশী ও ভিন্নদেশী শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেছেন। স্থানীয় বাংলাদেশী কমিউনিটির অনেক বিশিষ্ট ব্যক্তিও আমাদের আয়োজনে যোগ দিয়েছেন। তিনি বলেন, ভার্সিটিতে বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি সুপরিচিত করে তোলা এবং বাংলাদেশী শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি করার উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করে চলেছি।



নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত

গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত