আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’

ভারতবর্ষে হিন্দু-মুসলমান বিরোধ সব সময়ই ছিল : বাংলা একাডেমির সভাপতি

  • আপলোড সময় : ০৯-১১-২০২৪ ০১:৩৭:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৪ ০১:৩৭:৫৪ পূর্বাহ্ন
ভারতবর্ষে হিন্দু-মুসলমান বিরোধ সব সময়ই ছিল : বাংলা একাডেমির সভাপতি
ঢাকা, ৯ নভেম্বর : ভারতবর্ষে হিন্দু ও মুসলমানদের মধ্যে বিরোধ সব সময়ই ছিল। সে বিরোধ নিয়েও মানুষ শান্তিতে সহাবস্থান করত। কিন্তু বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনের পর থেকে হিন্দু-মুসলমানের মধ্যে বিরোধ ক্রমেই বাড়তে থাকে। একসময় এত বেশি দাঙ্গা হয়েছে, শুনেছি এতে অন্তত ১ কোটি মানুষ নিহত হয়েছেন।  
গতকাল বাংলা একাডেমির সভাগৃহে আয়োজিত ‘ইসলামের অভেদ ভাব’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। 
তিনি আরও বলেন, আমাদের মুক্তিযুদ্ধ জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা। কিন্তু ৩০ লাখ শহীদের কথা বলা কি ঠিক হয়েছে? কেউ এটি গণনা করে দেখেনি। এটা ইতিহাসের বিকৃতি। এর ফলে জাতির জীবনে ভালো কিছু হয় না। এক জায়গায় মিথ্যাকে প্রতিষ্ঠা করলে, আরও বহু জায়গার তার প্রভাবে ভিন্ন ভিন্ন মিথ্যা প্রতিষ্ঠা পায়। 
আবুল কাসেম ফজলুল হক বলেন, মুহাম্মদ (সা.) মদিনায় শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মদিনার সনদ করলেন। আজকের দিনে মদিনার সনদ সামান্য বিষয় মনে হতে পারে। তবে সেকালে মানুষের শিক্ষা-দীক্ষা বিবেচনায় মদিনার সনদ বড় অর্জন। এর থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের রাজনীতিও উন্নত করার সুযোগ রয়েছে।  

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত  

নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত