আমেরিকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ

ঠিকমতো দেশ চালান, ব্যর্থ হলে ভূমিকম্প হয়ে যাবে : ফয়জুল করীম

  • আপলোড সময় : ১১-১১-২০২৪ ০১:০৫:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৪ ০১:০৫:৪৬ অপরাহ্ন
ঠিকমতো দেশ চালান, ব্যর্থ হলে ভূমিকম্প হয়ে যাবে : ফয়জুল করীম
জয়পুরহাট, ১১ নভেম্বর (ঢাকা পোস্ট) : ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, আন্দোলন কারা করেছে? যাকে ইচ্ছা তাকে উপদেষ্টা বানাবেন, ক্ষমতা দেবেন, এটা বাংলাদেশের মানুষ মানে না, মানবে না। কোনো নাস্তিককে আমরা বাংলাদেশে উপদেষ্টা দেখতে চাই না। ঠিকমতো দেশ চালান, এতে ব্যর্থ হলে ভূমিকম্প হয়ে যাবে। সোমবার (১১ নভেম্বর) বিকেল ৫টায় জয়পুরহাট শহীদ ডা. আবুল কাসেম ময়দানে ইসলামী আন্দোলন জেলা শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাত্র জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজ গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন ও সমাজতান্ত্রিক কল্যাণমূলক ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
ফয়জুল করীম বলেন, আগের-মাঝের-বর্তমান সব দুর্নীতিবাজরা এক হয়ে গেছে। আর দেশটা লুট করার, ধ্বংস করার ষড়যন্ত্র করছে। তাই জনগণকে ঐক্যবদ্ধ হতে বলবো।
তিনি আরও বলেন, বৃটিশ হটাও আন্দোলনের পরও বৈষম্য দূর হয়নি। মুসলমানদের ওপর অত্যাচার-অবিচার করা হয়েছে। তখন মুসলমানরা চিন্তা করেছে, আলাদা ভূখণ্ড ছাড়া তাদের কল্যাণ, মুক্তি নেই। এর জন্য আন্দোলন করে ১৯৪৭ সালে পাকিস্তান নামে এক ভূখণ্ড পেয়েছিলাম। যেহেতু মুসলমানদের আন্দোলনের কারণে ধর্মের ভিত্তিতে ভারত থেকে দেশ আলাদা হয়েছে, মনে রাখতে হবে এই দেশ মুসলমানদের, অন্য কারও না। অধিকার সবার। সেসময়ও বৈষম্য দূর হয়নি। মানুষ ৭১ সালে আবারও আন্দোলন করে এই দেশ লাভ করে। কিন্তু ৭১ থেকে ২০২৪ পর্যন্ত আবারও বৈষম্য। সাম্যতা নেই, মানবিক মর্যাদা নেই, সামাজিক ন্যায়বিচার নেই। আবারও মানুষ ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করে সাম্যতা, বৈষম্য দূর করার জন্য জীবন, রক্ত দিয়েছে। আমরা রাজপথে নেমেছিলাম জীবনের মায়া ত্যাগ করে। মানুষের কল্যাণ, অধিকার ফিরিয়ে দেব বলে। যেখানে থাকবে না লুটপাট, চাঁদাবাজি, ধর্ষণ, গুম, খুন, অত্যাচার, অবিচার, দখলদারি। ভেবেছিলাম ৫ আগস্টের পরে মানুষের সাম্যতা রক্ষা হবে, জুলুম-অত্যাচার দূর হয়ে যাবে, ব্যবসায়ীরা ব্যবসা করবে, চাঁদা থাকবে না। মানুষ নির্বিঘ্নে হাঁটবে, ভয় থাকবে না। একজন মহিলা একা একা হাঁটলে ধর্ষিত হবে না, ইভটিজিংয়ের শিকার হবে না। যেখানে শ্রমিকসহ সকলের অধিকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমরা কি দেখলাম, ৫ আগস্টের পর আবারও দখলদারি, চাঁদাবাজি, খুন, মিথ্যা মামলা, জুলুম, অত্যাচার, অবিচার। এর কারণ কী?
ফয়জুল করীম বলেন, বারবার দেশ পরিবর্তন হয়েছে, বিভিন্ন সময়ে বিভিন্ন শাসন আমরা দেখেছি। অনেক নেতা-দলের পরিবর্তন দেখেছি। দেশের ভূখণ্ডের পরিবর্তন দেখেছি। কিন্তু মানুষের শান্তির পরিবর্তন দেখিনি। এর কারণ কী? এটি চিন্তা করতে হবে। ওসি পরিবর্তন হয়, ঘুষ পরিবর্তন হয় না, ডিসি চলে যায়, দুর্নীতি সেখানেই থেকে যায়, এসপি চলে যায়, কিন্তু অপরাধ চেয়ার ছেড়ে যায় না। এতো দিন চাঁদাবাজ একজন ছিল, পরে আরেকজন হয়েছে। অর্থাৎ হাতের পরিবর্তন হয়েছে, চাঁদার পরিবর্তন হয়নি। ব্যক্তির পরিবর্তন হয়েছে, কিন্তু ঘুষের পরিবর্তন হয়নি। এই দেশের সকল নাগরিককে বলবো হাজার বার নেতা, দল পরিবর্তন করবেন, কিন্তু শান্তি দেখবেন না। আদর্শভিত্তিক ন্যায়পরায়ণ হয়ে আল্লাহকে ভয় করে এমন শাসক ক্ষমতায় না আসা পর্যন্ত বারবার আন্দোলন, সংগ্রাম করবেন, রক্ত দেবেন কিন্তু শান্তির মুখ দেখবেন না। পরিশেষে এই দলের প্রতীক হাতপাখায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের

গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের