আমেরিকা , মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন বই নিয়ে মিশিগানে আসছেন জিল বাইডেন সিকল সেল চিকিৎসার মানোন্নয়নে মিশিগানের নতুন পরিকল্পনা প্রকাশ মিশিগানে জ্বালানি তেলের দাম ৪ ডলারের ওপর পৌঁছালো রচেস্টার হিলসে ওয়ালমার্টে অশালীন অঙ্গ প্রদর্শন, অভিযুক্ত ৩২ বছরের ব্যক্তি এক-এগারোর আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার

মার্কিন গোয়েন্দা সংস্থার পরিচালক হচ্ছেন তুলসি গ্যাবার্ড

  • আপলোড সময় : ১৪-১১-২০২৪ ০৪:২৭:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৪ ০৪:২৭:৪২ পূর্বাহ্ন
মার্কিন গোয়েন্দা সংস্থার পরিচালক হচ্ছেন তুলসি গ্যাবার্ড
তুলসি গ্যাবার্ড/Photo Facebook ,Tulsi Gabbard
ওয়াশিংটন, ১৪ নভেম্বর : ট্রাম্প প্রশাসনে জাতীয় গোয়েন্দা পরিচালক হতে যাচ্ছেন তুলসী গ্যাবার্ড। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুলসি গ্যাবার্ডকে  জাতীয় গোয়েন্দা পরিচালক মনোনীত করেছেন। খবর মার্কিন সংবাদ মাধ্যম সূত্রের।
তুলসীই হতে চলেছেন কংগ্রেসের প্রথম ‘হিন্দু’ মহিলা সদস্য, যিনি মার্কিন গোয়েন্দা বিভাগের প্রধান হলেন এবং ট্রাম্পের গোয়েন্দা উপদেষ্টা হিসেবে কাজ করবেন। গোয়েন্দা বিভাগের প্রধানদের মতো অভিজ্ঞতা না থাকলেও দুই দশকেরও বেশি সময় ধরে মার্কিন সেনাবাহিনীতে কাজ করেছেন তুলসী। তিনি যদিও এর আগে ডেমোক্র্যাট সদস্য ছিলেন। ২০২০ সালে বাইডেনের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়েও নেমেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ডেমোক্র্যাটিক পার্টির অন্দরে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছিলেন তুলসী। ২০২২ সালে দল ছেড়ে দেন তিনি, সেই সময় ডেমোক্র্যাটিক পার্টিকে ‘অভিজাত যুদ্ধবাজদের’ দল বলেও আক্রমণ করেছিলেন। পরে ক্রমশ রিপাবলিকানদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বাড়ে, এই বছরেই আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান পার্টিতে যোগ দেন। চলতি বছরের শুরু থেকে ট্রাম্পকে সমর্থন করা শুরু করেন তিনি। এমনকি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের পাশেই প্রথম থেকে ছিলেন তুলসী। এবারের ট্রাম্পের সরকারে গুরুত্বপূর্ণ এই পদের দায়িত্ব পেয়ে তুলসী বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প, আপনাকে ধন্যবাদ। আমেরিকান জনগণের সুরক্ষা, নিরাপত্তা এবং স্বাধীনতা রক্ষার জন্য আপনার মন্ত্রিসভার সদস্য হিসেবে কাজ করা জন্য আমি মুখিয়ে রয়েছি।’
নাম দেখে অনেকেই মনে করেন তুলসী ভারতীয় বংশোদ্ভূত। কিন্তু আদতে ভারতের সঙ্গে তাঁর সরাসরি কোনও সম্পর্ক নেই। তাঁর মা হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন এবং নিজের সন্তানদেরও হিন্দু নাম রেখেছিলেন। বছর তেতাল্লিশের তুলসী গ্যাবার্ড আমেরিকান সামোয়াতে জন্মেছেন, বড় হয়েছেন হাওয়াইতে। মাত্র ২১ বছরে হাওয়াইয়ে হাউস অফ রিপ্রেসেন্টেটিভে নির্বাচিত হয়েছিলেন। পরে সেনার দায়িত্ব সামলানোর জন্য সেখান থেকে পদত্যাগ করেন। ইরাকে কর্মরত ছিলেন তুলসী। হাওয়াই থেকে কংগ্রেসে নির্বাচিত প্রথম হিন্দু তিনি। গীতা পাঠ করে শপথগ্রহণ করেছিলেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ