আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১

সিলেটে শহীদ সাংবাদিক তুরাব হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তি দাবী

  • আপলোড সময় : ১৫-১১-২০২৪ ০১:৫৬:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৪ ০১:৫৬:২৩ পূর্বাহ্ন
সিলেটে শহীদ সাংবাদিক তুরাব হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তি দাবী
সিলেট, ১৫ নভেম্বর : শহীদ সাংবাদিক এটিএম তুরাবের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সিলেটে কর্মরত সাংবাদিকদের ৭ সংগঠন নিয়ে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে মতবিনিময় সভা ১৪ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যার পর এসোসিয়েশনের কার্যালয়ে অনষ্ঠিত হয়। সভায় অবিলম্বে শহীদ এটিএম তুরাবের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান সাংবাদিক নেতৃবৃন্দ। দীর্ঘ দিন থেকে আসামীদের গ্রেফতার না করায় ক্ষোভ ব্যক্ত করেন।
 বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দৈনিক জালালাবাদের সম্পাদক মুকতাবিস-উন নূর, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি খালেদ আহমদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশ সিলেটের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি হুমায়ুন কবির লিটন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুর রহমান তালুকদার, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের সাধারণ সম্পাদক ইকবাল মুন্সি, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সাবেক সহ-সভাপতি দুলাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বী, এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক শাহীন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, সাবেক সহ-সাধারণ সম্পাদক শেখ আব্দুল মজিদ, এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন, সদস্য একরাম হোসেন, আব্দুল খালিক প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা

মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা