আমেরিকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি

টাকা-স্বর্ণের সঙ্গে আট মাসের শিশুকেও নিয়ে গেছে ডাকাতেরা

  • আপলোড সময় : ১৫-১১-২০২৪ ০১:১৬:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৪ ০১:১৬:৪৬ অপরাহ্ন
টাকা-স্বর্ণের সঙ্গে আট মাসের শিশুকেও নিয়ে গেছে ডাকাতেরা
ঢাকা, ১৫ নভেম্বর (ঢাকা পোস্ট) : রাজধানীর আজিমপুরের একটি বাসায় দিনেদুপুরে ডাকাতি হয়েছে। এসময় মালামালের সঙ্গে আট মাসের একটি শিশুকেও নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে লালবাগ টাওয়ারের পাশের একটি বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ডাকাতদের ধরতে মাঠে নেমেছে পুলিশের একাধিক দল।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শিশুটির মা ফারজানা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন। তিনি স্বামী ও সন্তান নিয়ে ওই বাসায় থাকেন। দুপুরে একদল ডাকাত তাদের বাসায় ঢোকে। তারা দেড় লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এসময় ডাকাত দলের সদস্যরা তাদের শিশুসন্তানকেও নিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাশৈনু বলেন, টাকা ও স্বর্ণালংকার ডাকাতি করে নেওয়ার সময় শিশুটিকেও নিয়ে গেছে তারা। পুলিশ ডাকাতির ঘটনার তদন্ত শুরু করেছে। বাচ্চাটিকে উদ্ধারের চেষ্টা চলছে। এদিকে ঘটনার পর ওই শিশুর ছবিসহ একটি পোস্ট ছড়িয়ে পড়েছে ফেসবুকে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের

গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের