আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত

সিলেটে বিনতা দেবী'র 'স্টেশনে রোদেলা' গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত 

  • আপলোড সময় : ১৬-১১-২০২৪ ১২:৩০:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৪ ১২:৩০:৪৭ পূর্বাহ্ন
সিলেটে বিনতা দেবী'র 'স্টেশনে রোদেলা' গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত 
সিলেট, ১৬ নভেম্বর : মুরারিচাঁদ কলেজ, সিলেট-এর সাবেক অধ্যক্ষ প্রফেসর পান্না রাণী রায় বলেছেন, বিনতা দেবী বহুমাত্রিক অধিকারিণী একজন নারী। তিনি শিক্ষকতা, সমাজসেবা এবং সাহিত্যে অবদান রেখে চলেছেন। তাঁর রচিত 'স্টেশনে রোদেলা' গ্রন্থের প্রতিটি গল্পে সমাজের জন্য একটি মেসেজ আছে। তিনি তাঁর সৃজনশীলতার মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করবেন।
বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এবং বুনন প্রকাশন-এর যৌথ উদ্যোগে শিক্ষক, সমাজসেবক ও গল্পকার বিনতা দেবী'র 'স্টেশনে রোদেলা' গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়-এর সভাপতিত্বে শুক্রবার (১৫ নভেম্বর) জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বাসসের সিলেট ব্যুরো চিফ গল্পকার সেলিম আউয়াল, সিলেট লেখিকা সংঘের সভাপতি রওশন আরা চৌধুরী, ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার, বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি রাহনামা শাব্বীর চৌধুরী। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বুনন প্রকাশন'র স্বত্বাধিকারী লেখক ও সাহিত্য সমালোচক খালেদ-উদ-দীন।
কবি পৃথ্বীশ চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সহ সভাপতি ও সিলেট লেখিকা সংঘের সাধারণ সম্পাদক ইশরাক জাহান জেলি, বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সহ সভাপতি সেনুয়ারা আক্তার চিনু, অর্থ সম্পাদক কবি শহিদুল ইসলাম লিটন, কবি রোকসানা বেগম, কবি কামাল আহমদ, কবি ইসমত আরা খান মুক্তা, গল্পকার তাসলিমা খানম বীথি, কবি জালাল জয়, কবি ও প্রাবন্ধিক আব্দুল বাছিত, কবি সাদ্দাম হোসেন জুনেদ, কবি নিরঞ্জন চন্দ্র চন্দ প্রমুখ।
মোড়ক উন্মোচনে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কবি কাওসার আরা বেগম এবং গীতা পাঠ করেন বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের উপদেষ্টা গীতিকবি উত্তম কুমার চৌধুরী।
সম্মানিত অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বাসসের সিলেট ব্যুরো চিফ গল্পকার সেলিম আউয়াল বলেন, গল্পকার বিনতা দেবী'র প্রতিটি গল্পের প্লট বাংলাদেশ। তিনি সুদূর আমেরিকায় থেকেও দেশের কথা চিন্তা করেন। তাঁর গল্পে তিনি সামাজিক মানুষের জীবনব্যবস্থা ও নানামাত্রিক টানাপোড়েন তুলে ধরেন।
সম্মানিত অতিথির বক্তব্যে সিলেট লেখিকা সংঘের সভাপতি রওশন আরা চৌধুরী বলেন, বিনতা দেবী শিক্ষক হিসেবে যেমন ভালো ছিলেন, লেখক হিসেবেও তিনি সৃজনশীলতাকে ধরে রেখেছেন। তাঁর প্রতিটি গল্পের একটি বিশেষত্ব আছে।
অনুভূতি প্রকাশ করে 'স্টেশনে রোদেলা' গ্রন্থের লেখক বিনতা দেবী বলেন, মানুষের বাস্তব জীবনের বিভিন্ন অবস্থা, বোধ, পারিপার্শ্বিকতা এবং নানামাত্রিক রঙ-ঢঙকে আমার লেখায় তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি আরো সমৃদ্ধ সাহিত্যচর্চা করতে পারি।
সভাপতির বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায় বলেন, বিনতা দেবী অত্যন্ত নিবেদিতপ্রাণ লেখিকা। তিনি সাহিত্যে উল্লেখযোগ্য অবদান রাখবেন, এটাই প্রত্যাশা করি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড

স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড