আমেরিকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব

২০২৪ সালের নির্বাচনেও লড়তে চান বাইডেন

  • আপলোড সময় : ২৫-০৪-২০২৩ ১২:০০:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৪-২০২৩ ১২:০০:৫৮ অপরাহ্ন
২০২৪ সালের নির্বাচনেও লড়তে চান বাইডেন
ওয়াশিংটন, ২৫ এপ্রিল : ২০২৪-এর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ফের প্রতিদ্বন্দ্বিতা করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আজ মঙ্গলবার এক ভিডিয়ো বার্তায় এই কথা ঘোষণা করেছেন তিনি। মঙ্গলবার ছিল বাইডেনের প্রেসিডেন্ট পদে (প্রথম টার্মে) নির্বাচনী প্রচারণা শুরুর চতুর্থ বর্ষপূতির দিন।  এক সংক্ষিপ্ত ভিডিওতে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার  ঘোষণা দিয়ে বাইডেন বলেন, “প্রতিটি প্রজন্মের মার্কিনিদেরই এমন এক মুহুর্তের সম্মুখীন হতে হয়েছে, যখন তাদের গণতন্ত্রকে রক্ষা করতে হয়েছে। ব্যক্তিগত স্বাধীনতার পক্ষে দাঁড়াতে হয়েছে। ভোটদানের অধিকার এবং নাগরিক অধিকারের পক্ষে দাঁড়াতে হয়েছে। আমার মতে এটা আমাদের (সেই কাজ করার) সময়। অথচ রিপাবলিকান চরমপন্থিরা গর্ভপাতের সুযোগ ফিরিয়ে নিতে, সামাজিক নিরাপত্তা খর্ব করতে, ভোটাধিকার সীমিত করতে এবং তাদের সঙ্গে দ্বিমত পোষণ করে এমন বই নিষিদ্ধ করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাইডেন। সারা দেশে এমএজিএ'র চরমপন্থীরা এই মৌলিক স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য সারিবদ্ধভাবে কাজ করছে। বাইডেন বলেন, 'এটা আত্মতুষ্টির সময় নয়। এই কারণেই আমি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছি। আমাদের সঙ্গে যোগ দিন। ২০২০ সালের নির্বাচনে ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হয়েছেন জো বাইডেন। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
খুলনায় কবিগুরুর গ্রাফিতিতে  কালি, দেওয়ালে বিরূপ পোস্টার

খুলনায় কবিগুরুর গ্রাফিতিতে  কালি, দেওয়ালে বিরূপ পোস্টার