আমেরিকা , মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন বই নিয়ে মিশিগানে আসছেন জিল বাইডেন সিকল সেল চিকিৎসার মানোন্নয়নে মিশিগানের নতুন পরিকল্পনা প্রকাশ মিশিগানে জ্বালানি তেলের দাম ৪ ডলারের ওপর পৌঁছালো রচেস্টার হিলসে ওয়ালমার্টে অশালীন অঙ্গ প্রদর্শন, অভিযুক্ত ৩২ বছরের ব্যক্তি এক-এগারোর আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার

ধর্মীয় সহিংসতার ঘটনা অল্প, কিন্তু প্রচার সম্পূর্ণ অতিরঞ্জিত : ড:  মুহাম্মদ ইউনূস

  • আপলোড সময় : ১৭-১১-২০২৪ ০৩:৩৫:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৪ ০৩:৩৫:৫৭ অপরাহ্ন
ধর্মীয় সহিংসতার ঘটনা অল্প, কিন্তু প্রচার সম্পূর্ণ অতিরঞ্জিত : ড:  মুহাম্মদ ইউনূস
ঢাকা, ১৭ নভেম্বর : বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগকে অতিরঞ্জিত বলে উড়িয়ে দিলেন সেদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস। রোববার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে দেওয়া ভাষণে এই কথা বলেছেন তিনি। তিনি আরও জানান, তাঁরা যখন দায়িত্ব নিয়েছিলেন বাংলাদেশ তখন অরক্ষিত অবস্থায় ছিল। প্রায় এক সপ্তাহ নিস্ক্রিয় ছিল পুলিশ। এই সময় ধর্মীয় সংখ্যালঘুরা কিছু জায়গায় হিংসার শিকার হলেও সেটার কারণ সম্পুর্ণ রাজনৈতিক ছিল।  এখানে ধর্মীয় কোনও ব্যাপার ছিল না। সংবাদ মাধ্যমেও এই খবরগুলিকে ভুলভাবে প্রচার করা হয়েছে। সরকার দ্রুত পরিস্থিতি শক্ত হাতে নিয়ন্ত্রণ করেছে।
তিনি বলেন, আমাদের দায়িত্ব গ্রহণের দু’মাসের মাথায় দেশে দুর্গাপূজা উদ্যাপিত হয়েছে প্রায় ৩২ হাজার পূজা মণ্ডপে। দুর্গাপূজা উপলক্ষ্যে নির্বাহী আদেশে একদিন অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয় যা উৎসবের আমেজকে অনেক গুণ বাড়িয়ে দেয়। দূর্গাপুজাকে ঘিরে আমরা ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেই। যার ফলে, দেশের হিন্দু সম্প্রদায় নির্বিঘ্নে তাদের উৎসব পালন করেছে। আমরা দায়িত্বে আসার পর যে অল্প কিছু ক্ষেত্রে তারা সহিংসতার শিকার হয়েছেন আমরা তার প্রতিটি ঘটনার তদন্ত করছি। শুধু হিন্দু সম্প্রদায়ই নয়, দেশের কোনো মানুষই যাতে কোনো রকম সহিংসতার শিকার না হয়, সে জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। এবং সব সময় সে চেষ্টা করে যেতে থাকব।
প্রসঙ্গত, শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর থেকে আওয়ামী লিগের সদস্যদের পাশাপাশি ব্যাপক ভাবে আক্রমনের শিকার হয়েছেন সংখ্যালঘু হিন্দুরা। হিন্দুদের দোকান, বাড়ি থেকে শুরু করে হিন্দু মন্দির কোন কিছুই বাদ যায়নি আক্রমণের হাত থেকে। এই ব্যাপারে অন্তর্বর্তী সরকারের মদত জোগানোরও অভিযোগ উঠেছে। সম্প্রতি চট্টগ্রামে হিন্দু বিক্ষোভকারীদের ওপর মিলিতভাবে হামলার অভিযোগ ওঠে পুলিশ ও সেনাবাহিনীর বিরুদ্ধে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ