আমেরিকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক

সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করছে-উপদেষ্টা বিধান রঞ্জন রায়

  • আপলোড সময় : ১৭-১১-২০২৪ ০৩:৫৪:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৪ ০৩:৫৪:৩২ অপরাহ্ন
সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করছে-উপদেষ্টা বিধান রঞ্জন রায়
সিলেট, ১৭ নভেম্বর : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করছে। ৫ আগস্ট দেশে যে পরিবর্তন হলো এটি এর আগে তো কেউ এভাবে ভাবতে পারেনি। পরিবর্তন এভাবেই আসে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষায় ব্যাপক পরিবর্তন নিয়ে আসা প্রয়োজন। তিনি বলেন, জনশক্তিকে জনসম্পদে রুপান্তর করার কোন উদ্যোগ এর আগে নেয়া হয়নি। প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বিশাল একটি কর্মযজ্ঞ উল্লেখ করে তিনি বলেন,জনগণ,প্রশাসন ও সরকারী সকল দপ্তরের সমন্বয়ে এটিকে এগিয়ে নিতে হবে। 
তিনি বলেন, সরকার হাওর ও চা বাগান অঞ্চলের শিশুদের উন্নয়ন সহায়তা নিয়ে চিন্তাভাবনা করছে। ঝরে পড়া রোধ ও শিশুদের শিক্ষায় উৎসাহ দান করতে স্কুল ফিডিং(দুপুরের খাবার) কর্মসূচী হাতে নেয়া হবে। ইতোমধ্যে দেশের ১৫০টি উপজেলায় এটি শুরু হয়েছে। তিনি অবকাঠামোগত প্রকল্প গুলো দ্রুত শেষ করতে স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগকে তাগিদ দেন। 
তিনি আরো বলেন, আমরা টাল মাটাল পরিস্থিতি পেরিয়ে এলেও রাষ্ট্র ব্যবস্থা ভেঙ্গে পড়েনি। সরকারের ভাল মন্দ আপনাদের উপর। মানুষ সরকারকে ট্যক্স দেয়, বিনিময়ে নিরাপত্তা চায়। শিক্ষায় প্রশাসন এবং এলজিইডি দপ্তরের সংশ্লিষ্টতা বেশী। প্রাথমিক শিক্ষার মজবুতি অর্জনে সকলকে তিনি মনোযোগী হওয়ার আহবান জানান। 

আজ রোববার সকালে মাঠপ্রশাসনের কর্মকর্তাদের সাথে প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয় বিষয়ে এক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।বিভাগীয় কমিশনার কার্যালয়,সিলেট এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দ,ডিআইজি,পুলিশ কমিশনার,জেলা প্রশাসকবৃন্দ,সিটি কর্পোরেশনের সিইও, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ,বিভাগীয় ও জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সিলেট বিভাগের সকল উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ,সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ।নভেম্বর ২০২৪) রোববার সকালে অনুষ্ঠিত হয়।এর আগে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে আরেকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
সভায় প্রাথমিক শিক্ষার উন্নয়নে দুটি গবেষণাধর্মী প্রেজেন্টেশন নিয়ে আলোচনা হয়। এতে সিলেট ও ময়মনসিংহ বিভাগের উপর জরিপ করা হয়।সিলেট নানাবিধ কারণে প্রাথমিক শিক্ষার উন্নয়নে বৈষম্যের শিকার হয়েছে। সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষা উন্নয়নকে জোরদার করতে অংশীজনরা পরামর্শ দেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক