আমেরিকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নবীগঞ্জে সাংবাদিক সোহেলের ৫ম মৃত্যুবার্ষিকী  উপলক্ষে স্মরণ সভা

  • আপলোড সময় : ১৭-১১-২০২৪ ০৪:০৮:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৪ ০৪:০৮:০২ অপরাহ্ন
নবীগঞ্জে সাংবাদিক সোহেলের ৫ম মৃত্যুবার্ষিকী  উপলক্ষে স্মরণ সভা
নবীগঞ্জ, (হবিগঞ্জ) ১৭ নভেম্বর :  ডেইলি বাংলাদেশ পোস্টের সাবেক নবীগঞ্জ প্রতিনিধি মরহুম সাংবাদিক মিজানুর রহমান সোহেলের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  শনিবার সন্ধ্যায় নবীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব ভবনে এ স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ আহমদ আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: সেলিম তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, আনোয়ার হোসেন মিঠু, এটিএম সালাম, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার এম এ বাছিত, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, ছনি আহমেদ চৌধুরী,প্রমূখ। উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মুরাদ আহমদ,সিনিয়র সাংবাদিক আবু তালেব, সাবেক যুন্ম সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম, অনলাইন প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোফাজ্জল ইসলাম সজীব, নবীগঞ্জ প্রেসক্লাবের নবাগত সদস্য শাহরিয়ার আহমদ শাওন, মো: আলাল মিয়া, জুয়েল আহমদ, সাগর আহমদ প্রমুখ।
স্মরণ সভায় বক্তারা সাংবাদিক মিজানুর রহমান সোহেলের সাথে নানা স্মৃতি তুলে ধরেন। পরে মরহুম সাংবাদিক মিজানুর রহমান সোহেলের রূহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। পরে মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন,মাওলানা মাহদী হাসান ও হাফেজ তারেক আহমদ।
উল্লেখ্য, ২০১৯ সালের ১৫ নভেম্বর লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আউশকান্দি গ্রামের নিজ বাড়িতে মিজানুর রহমান সোহেল মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৫ বছর।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হ্যামট্রাম্যাক থেকে ওয়েইন স্টেট ও ক্যাস টেকে ফ্রি বাস

হ্যামট্রাম্যাক থেকে ওয়েইন স্টেট ও ক্যাস টেকে ফ্রি বাস