আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত

ঈদ উপলক্ষে সিলেট পুলিশ সুপারের  বাসভবনে নৈশভোজ

  • আপলোড সময় : ২৫-০৪-২০২৩ ১২:২৮:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৪-২০২৩ ১২:২৯:০৯ অপরাহ্ন
ঈদ উপলক্ষে সিলেট পুলিশ সুপারের  বাসভবনে নৈশভোজ
সিলেট, ২৫ এপ্রিল : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সি‌লেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর আমন্ত্রনে জেলার উর্ধ্বতন কর্মকর্তা, রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে এক নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। 
২৩ এপ্রিল সুরমা নদী তীরবর্তী পুলিশ সুপার বাংলো প্রাঙ্গনে এ আয়োজনে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন এমপি, মো: হাবিবুর রহমান এমপি, যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট রেঞ্জের ডিআইজি  শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম, মেট্রোপলিটন পুলিশের কমিশনার  মো: ইলিয়াছ শরীফ বিপিএম (বার), পিপিএম, সিলেট জালালাবাদ সেনানিবাসস্থ এসআইএন্ডটির কমান্ড্যান্ট মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারোয়ার হোসেন এসইউপি, এনডিসি, পিএসসি ছাড়াও  সিলেট রেঞ্জ সদরের বিভিন্ন পুলিশ ইউনিটের প্রধান ও শুভানুধ্যায়ীগণ।

আমন্ত্রিত অথিতিরা  সকলে পরস্পর ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।সাংস্কৃতিক সন্ধ্যা শেষে অতিথিরা  নৈশভোজে অংশ নেন।  এর আগে বিকালে পুলিশ সুপার তার বাসভবনে জেলার সকল পর্যায়ের অফিসার-ফোর্স ও সিভিল স্টাফদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা

তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা