আমেরিকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত

নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

  • আপলোড সময় : ১৮-১১-২০২৪ ১২:২২:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৪ ১২:২২:৪৭ অপরাহ্ন
নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু
নবীগঞ্জ, (হবিগঞ্জ) ১৮ নভেম্বর :  নবীগঞ্জ পৌরসভার বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর গয়াহরি গ্রামের বাসিন্দা প্রাণেশ দেবের মা অনিমা রানী দেব (৭৫) ও ভাই নিপেশ চন্দ্র দেব (৫৫) সোমবার সকালে বাথরুমে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেছেন। মা - ছেলের এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানাযায়, সোমবার সকাল ১০ টার দিকে পৌরসভার গয়াহরি গ্রামের বাসিন্দা দুর্গা চরণ দেবের স্ত্রী অনিমা রানী দেব ঘরের বাথরুমে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে তার আর্তচিৎকারে ছেলে নিপেশ চন্দ্র দেব ও স্বামী দুর্গা চরণ দেব ছুটে যান। এ সময় মাকে বাচাঁতে গিয়ে নিপেশ চন্দ্র দেব মা'কে জড়িয়ে ধরলে সেও বিদ্যুতস্পৃষ্ট হয়। অলৌকিক ভাবে কোন রকম বেঁচে যান দুর্গা চরণ দেব। পরে অচেতন অবস্থায় মা ও ছেলেকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এই খবর ছড়িয়ে পড়লে গয়াহরি গ্রামসহ আশপাশ এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান সদ্য অব্যাহতি প্রাপ্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু, সদ্য অব্যাহতি প্রাপ্ত পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সাবেক প্যানেল মেয়র এটিএম সালামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ি নেতৃবৃন্দ ও এলাকার লোকজন। পরে নবীগঞ্জ থানা পুলিশ মৃতদের ছুরতহাল সম্পন্ন করেছে। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পরিবারের লোকজন বিনা ময়নাতদন্তে লাশ দাহ করার আবেদন করেছেন। সর্বশেষ জানা গেছে সন্ধ্যায় গ্রামের শ্মশানে তাদের শেষ কৃত্য সম্পন্ন হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লন্ডনে এমপি লুনার সঙ্গে ‘ওয়ান পাউন্ড হসপিটাল’ ট্রাস্টিদের মতবিনিময়

লন্ডনে এমপি লুনার সঙ্গে ‘ওয়ান পাউন্ড হসপিটাল’ ট্রাস্টিদের মতবিনিময়