আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ কেএনএ সদস্য নিহত

  • আপলোড সময় : ২৪-১১-২০২৪ ১১:০৮:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৪ ১১:০৮:২২ পূর্বাহ্ন
বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ কেএনএ সদস্য নিহত
বান্দরবান, ২৪ নভেম্বর, ২০২৪ | ২:১৩ অপরাহ্ণ বান্দরবানের রুমা উপজেলার মুন্নুয়াম পাড়ার গহীন অরণ্যে কেএনএফের একটি আস্তানায় সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) ৩ সদস্য নিহত হয়েছেন। এ সময় ওই আস্তানা থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম। নিহত তিনজনের নাম পাওয়া গেছে। তারা হলেন–মেসি বম, তার স্ত্রী এলি বম ও ফেরকুপ বম। প্রথম দুজনের বাড়ি রুমা উপজেলার হ্যাপি হিল পাড়ায়। শেষের জনের বাড়ি সদর উপজেলার শ্যারন পাড়ায় বলে জানা গেছে।
রবিবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পাল্টা আক্রমণের মুখে পড়ে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের সশস্ত্র সংগঠ কুকিচিন ন্যাশনাল আর্মি কেএন’র ৩ সদস্য মারা যায়। তিনজনই ইউনিফর্ম পরা অবস্থায় ছিল। তাদের পোশাকে কেএনএ লেখা রয়েছে।
নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, মুন্নুয়াম পাড়ার গহীন অরণ্যে কেএনএফের একটি আস্তানায় সদস্যরা জড়ো হয়েছে; এমন সংবাদের পর সকালে সেনাবাহিনীর টিম ওই আস্তানা ঘেরাও করে অভিযান চালায়। এ সময় দু’পক্ষের মধ্যে গুলি বিনিময়ের পর আস্তানা থেকে ৩ কেএনএ’র সদস্যের ইউনিফর্ম পড়া লাশ উদ্ধার করা হয়। এ সময় ওই স্থান থেকে অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধার করে সেনাবাহিনী। ঘটনার পর মুন্নুয়াম পাড়া থেকে লোকজন আতঙ্কে সরে গেছে। ওই এলাকায় সন্ত্রাসীদের খোঁজে সেনাবাহিনী বর্তমানে তল্লাশি চালাচ্ছে।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে কেএনএফের তৎপরতা কিছুটা কমে আসলেও বেশ কিছুদিন ধরে এই সশস্ত্র সংগঠনটি সদস্যরা আবারও তৎপর হয়ে উঠেছে। সন্ত্রাসী তৎপরতা বন্ধ করতে সেনাবাহিনীর নেতৃত্বে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বর্তমানে রুমা রোয়াংছড়ি ও থানচি এলাকায় অভিযান চালাচ্ছে। এসব এলাকায় পর্যটকদের ভ্রমণে প্রশাসনের অলিখিত নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি