আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

নবীগঞ্জে গলা কেটে যুবককে হত্যা

  • আপলোড সময় : ২৫-১১-২০২৪ ০২:১৬:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৪ ০২:১৬:১৫ পূর্বাহ্ন
নবীগঞ্জে গলা কেটে যুবককে হত্যা
নবীগঞ্জ, (হবিগঞ্জ) ২৫ নভেম্বর : নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাওঁ গ্রাম থেকে মোস্তাকিম মিয়া (১৭) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। রবিবার দিবাগত রাত প্রায় সাড়ে ৯ টার দিকে এ ঘটনাটি সংঘটিত হয়েছে বলে জানা গেছে। 
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাওঁ গ্রামের মৃত জফর মিয়ার ছেলে মোস্তাকিম মিয়া রাত সাড়ে ৯ টার দিকে ঘরের বাহিরে প্রাকৃতিক কাজ শেষে তার শয়ন কক্ষে প্রবেশ করার সাথে সাথে কে বা কারা পিছন দিক থেকে তার গলায় ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে পালিয়ে যায়। তার চিৎকার শুনে লোকজন ছুটে এসে মোস্তাকিম মিয়ার রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন পিপিএম এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল গিয়ে মৃতের সুরতহাল শেষে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। মৃত মোস্তাকিম মিয়ার দুই ভাই প্রবাসে থাকেন। দু ভাইয়ের স্ত্রী ও মা`কে নিয়ে মোস্তাকিম মিয়া বাড়ীতে থাকেন। সে পেশায় একজন রাজমিস্ত্রী। ঘটনার দিন তার মা বাড়ীতে ছিলেন না বলে স্থানীয়রা জানিয়েছেন। 
অপর একটি সুত্রে জানাযায়, একই গ্রামের জনৈক রায়হান মিয়ার সাথে মোস্তাকিমের ভাইয়ের বউয়ের পরকীয়া সম্পর্ক থাকার বিষয়টি জানতে পারে মোস্তাকিম। রায়হানকে তাদের বাড়িতে আসতে নিষেধ দিয়ে ছিলো সে। ধারণা করা যাচ্ছে, এই পরকীয়ার কারনেই মোস্তাকিম কে হত্যা করা হয়েছে।  ঘটনার মুল রহস্য উদঘাটনে পুলিশ তৎপর রয়েছেন। তবে মোস্তাকিমের ভাইয়ের স্ত্রীদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করলেই আসল রহস্য উদঘাটিত হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ