আমেরিকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত
চট্টগ্রামে বিক্ষোভ : হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নিন্দা

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ আটক

  • আপলোড সময় : ২৫-১১-২০২৪ ০৯:৫০:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৪ ০৯:৫০:৫৯ পূর্বাহ্ন
সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ আটক
ঢাকা,  ২৫ নভেম্বর : বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃ্ষ্ণ দাশ ব্রহ্মচারীকে ঢাকা থেকে আটক করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বিকালে তাকে শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা (ডিবি) তাকে আটক করে।
এদিকে তাকে গ্রেপ্তারের প্রতিবাদে ডিবি কার্যালয়ে সামনে জড়ো হয়েছেন সনাতনী জাগরণ মঞ্চের নেতারা। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সেখানে এ চিত্র দেখা যায়। সরেজমিন দেখা যায়, সনাতনী জাগরণ মঞ্চের ৩০ থেকে ৪০ জন ডিবি কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন। তারা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদ জানাচ্ছেন। এখান থেকে তারা শাহবাগে অবস্থান নেবে বলে জানান। 
গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশব্যাপী সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে  বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন ‘বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের’ ব্যানারে কর্মসূচি পালন শুরু করে। নতুন এই জোটের মুখপাত্র করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। আট দফা দাবিতে সনাতনী সম্প্রদায়ের মুখপাত্র হিসেবে বক্তব্য দিয়ে আসছিলেন চিন্ময় কৃষ্ণ। কয়েক দিন এই জোট আট দফা দাবিতে রংপুরে সমাবেশ করেছে। জানা গেছে, চিন্ময় প্রভু ঢাকা থেকে বিমানে চট্টগ্রামে আসার কথা ছিল। ঢাকা বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। 
উল্লেখ্য, গত ২৫ অক্টোবর চট্টগ্রামের লালদিঘী মাঠে জনসভার পর ৩০ অক্টোবর রাতে তাকেসহ ১৯ জনের বিরুদ্ধে চট্টগ্রামের কোতয়ালী থানায় রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। এই মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকায় লংমার্চের ঘোষণাও দিয়েছিল সনাতনী জানগণ মঞ্চ। পরে সেই কর্মসূচি স্থগিত করা হয়। সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করেছে ইসকন (আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ) বাংলাদেশ।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নিন্দা
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ঊষাতন তালুকদার, নিমচন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ।
সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে তাঁরা বলেন, এ গ্রেপ্তারের ফলে মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রশ্নে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। তাঁরা অনতিবিলম্বে চিন্ময় কৃষ্ণ চন্দ্র দাস ব্রহ্মচারীকে মুক্তি দেওয়ার দাবি জানান।

চট্টগ্রামে বিক্ষোভ
বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটকের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ চলছে। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে নগরীর চেরাগী পাহাড় মোড়ে সনাতন সম্প্রদায়ের লোকজন অবস্থান নিয়ে এ বিক্ষোভ করছেন।
বিক্ষোভকারীরা ‘জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জেলের তালা ভাঙবো চিন্ময়কে আনবো, জেগেছেরে জেগেছে সনাতনী জেগেছে’ স্লোগানে আশপাশ সরগরম করে তোলেন। বিক্ষোভের কারণে চেরাগী পাহাড় মোড় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে লোকজনের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তবে বিক্ষোভকারীদের পাশে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফজলুল কাদের চৌধুরীসহ বিপুলসংখ্যক পুলিশ অবস্থান করছে। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতেও দেখা গেছে। এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি মুহাম্মদ ফজলুল কাদের চৌধুরী বলেন, ‘পুলিশ সতর্ক অবস্থানে আছে।’

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড

স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড