আমেরিকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার
বিভিন্ন জেলায় বিক্ষোভ চলছে

চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারে শাহবাগে অবস্থান কর্মসূচিতে হামলা

  • আপলোড সময় : ২৫-১১-২০২৪ ১২:০০:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৪ ১২:০০:২৪ অপরাহ্ন
চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারে শাহবাগে অবস্থান কর্মসূচিতে হামলা
ঢাকা, ২৫ নভেম্বর : বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আটকের প্রতিবাদে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে হামলা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে শাহবাগে এ হামলা হয়। হামলায় সনাতন ধর্মাবলম্বী বেশ কয়েকজন আহত হয়েছেন।
ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী। আজ সোমবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ। তাঁকে গ্রেপ্তারের খবরে শাহবাড়ে জড়ো হয়ে প্রতিবাদ জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। রাত ৮ টার দিকে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা করে। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতরা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। পরে তারা (আন্দোলনকারী) মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে চলে আসে। সেখানে তারা চিন্ময়ের মুক্তি দাবি ও হামলার বিচার দাবি করেন।
এদিকে শাহবাগ মোড় এলাকা ঘুরে দেখা যায়, একদল লোক জাতীয় জাদুঘরের সামনে চেয়ার নিয়ে বসে আছে। আর কিছু লোক লাঠিসোঁটা নিয়ে ঘোরাঘুরি করছে। পাশে পুলিশের উপস্থিতিও রয়েছে। সার্বিক বিষয়ে শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেন, ‘চিন্ময়ের মুক্তির দাবি নিয়ে একদল লোক শাহবাগে জড়ো হলে সাধারণ জনতা তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’
এদিকে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আটকের খবর ছড়িয়ে পড়ার পর এর প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করছে সনাতন ধর্মাবলম্বীরা। বিক্ষোভকারীরা চিন্ময় কৃষ্ণের নিঃশর্ত মুক্তি দাবি করেন। সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক