আমেরিকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি

ইসকন ইস্যুতে দেশি-বিদেশি ইন্ধন থাকতে পারে : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ২৬-১১-২০২৪ ১২:৫৩:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৪ ১২:৫৩:৪৯ অপরাহ্ন
ইসকন ইস্যুতে দেশি-বিদেশি ইন্ধন থাকতে পারে : স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেট, ২৬ নভেম্বর (ঢাকা পোস্ট) : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ইসকন ইস্যুতে দেশি-বিদেশি ইন্ধন থাকতে পারে। দেশের দু-একটি দল রয়েছে বা যাদের নিষিদ্ধ করা হয়েছে তারাও থাকতে পারে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 
স্বরাষ্ট্র উপদেষ্টা সারা দেশে অনেক ভুয়া মামলা হয়েছে। এসব মামলায় যাতে নিরীহ কেউ হয়রানি না হন সে জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা ডিসি, এসপি এবং লিগ্যাল এইড অফিসারদের দিয়ে একটি কমিটি করে দেব। তারা বিষয়টি দেখবেন। যারা ভুয়া মামলা করছে তাদের ধরিয়ে দিন। যারা ভুয়া মামলা করছে তাদেরও আমরা আইনের আওতায় আনব।
ছাত্রদের সাম্প্রতিক আন্দোলনের বিষয়ে তিনি বলেন, আজকে বিভিন্ন কলেজের ছাত্র প্রতিনিধির সঙ্গে একটি আলোচনা হয়েছে। আমি মনে করি এটি একটি ফলপ্রসু আলোচনা। আমি মনে করি এটি সমাধান হবে। আর ছাত্ররা আমাদের ভাই,আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের বোন। ছাত্রদের প্রতি কঠোর হলে হবে না। তারা বুদ্ধিমান, তাদেরকে বুঝাতে হবে। আমার মনে হয় তারা বিষয়টি বুঝতে পেরেছে। তারা নিজেদের মধ্যে বিষয়টি সমাধান করে ফেলবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিভিন্ন থানা থেকে লুন্ঠিত অস্ত্র পুরোপুরি উদ্ধার করা সম্ভব হয়নি। সে সকল অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
কমিউনিটি পুলিশের কার্যক্রম বৃদ্ধিতে সরকারের কাজ করছে বলে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কমিউনিটি পুলিশের কার্যক্রম প্রথমে ঢাকায় বেগবান করা হবে। পরে পুরো দেশে পর্যায়ক্রমে করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের

গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের