আমেরিকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার

চট্টগ্রাম আদালত চত্বরে হামলার ঘটনায় ৩ মামলা, আসামি ১৪৭৬

  • আপলোড সময় : ২৭-১১-২০২৪ ১২:১৭:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৪ ১২:১৭:০৩ অপরাহ্ন
চট্টগ্রাম আদালত চত্বরে হামলার ঘটনায় ৩ মামলা, আসামি ১৪৭৬
চট্টগ্রাম, ২৭ নভেম্বর : আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা করা হয়েছে। এ তিন মামলায় ৭৬ জনের নাম উল্লেখ করে ১১৫০ জন থেকে ১৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে পুলিশের ওপর হামলা, কর্তব্যকাজে বাধাদান, সংঘাতের মাধ্যমে জনমনে ভীতিসঞ্চারসহ বিভিন্ন অভিযোগ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ  বলেন, আদালত প্রাঙ্গণে হামলার ঘটনায় মামলায় ৪৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০০ থেকে ৭০০ জনকে, রঙ্গম সিনেমা হলের সামনের ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাত এবং কোতোয়ালী মোড়ের ঘটনায় ১৩ জনকে আসামি করে অজ্ঞাত আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।
গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করা হয়। পরে তাঁকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হয়। তখন চিন্ময়ের অনুসারীরা প্রিজন ভ্যান আটকে দেন। তাঁরা এ সময় বিক্ষোভ শুরু করেন। তখন পুলিশ ও বিজিবি চেষ্টা করেও প্রিজন ভ্যান আদালত প্রাঙ্গণ থেকে বের করে কারাগারে নিতে পারেনি। পরে বেলা পৌনে তিনটার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ এবং লাঠিপেটা শুরু করলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। এরপর পাল্টাপাল্টি ধাওয়া চলতে থাকে। পরে চিন্ময় কৃষ্ণকে বহনকারী প্রিজন ভ্যান কারাগারের উদ্দেশে নিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে চিন্ময় অনুসারীদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। বিকেল সাড়ে তিনটার দিকে রঙ্গম কমিউনিটি সেন্টারের সামনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে। চিন্ময়ের অনুসারীরা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফারেঙ্গা গ্রামের চতুর্থ দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে অব্যাহতি

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে অব্যাহতি