আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক

সিলেটে  শঙ্কার কোনো কারণ নেই : ডিএমপি কমিশনার

  • আপলোড সময় : ২৮-১১-২০২৪ ০২:০১:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৪ ০২:০১:৫৪ পূর্বাহ্ন
সিলেটে  শঙ্কার কোনো কারণ নেই : ডিএমপি কমিশনার
সিলেট, ২৮ নভেম্বর : সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম, পিপিএম-সেবার সভাপতিত্বে সিলেটের বিশিষ্ট নাগরিকবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিভিন্ন ধর্মের লোকদের মাঝে সম্প্রীতি বজায় রাখা এবং সুসম্পর্ক স্থাপন নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। কারো ইন্ধনে বা কোনো রাজনৈতিক স্বার্থ হাসিলে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিতভাবে পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয়।
সভায় পুলিশ কমিশনার তার বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “বাংলার মাটি সোনার চেয়েও দামি। আমরা কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করবো না। আত্মমর্যাদাশীল দেশ হিসেবে আমাদের মাথা উঁচু করে বাঁচতে চাই। এজন্য আমাদের সবাইকে সর্বদা সতর্ক থাকতে হবে।” তিনি আরও উল্লেখ করেন, “পুলিশ, সেনাবাহিনী, প্রশাসনসহ বিভিন্ন সংস্থা একসঙ্গে কাজ করে যাচ্ছে, যাতে শান্তি, শৃঙ্খলা এবং জননিরাপত্তা নিশ্চিত করা যায়। সিলেটে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য আমাদের সজাগ থাকতে হবে। আমরা একত্রিত থাকলে দুষ্কৃতিকারীরা কোনো ধরনের অপকর্ম ঘটানোর সুযোগ পাবে না। যে কেউ অপ্রীতিকর ঘটনা ঘটানোর আগে চিন্তা করবে যে এখানে সকলেই ঐক্যবদ্ধ এবং অপরাধের জন্য ছাড় পাওয়া যাবে না। তিনি সকলকে আশ্বস্ত করে বলেন শঙ্কার কোনো কারণ নেই। এখানে সকল সম্প্রদায়ের মধ্যে যে সম্প্রীতি ও ভালোবাসা বিদ্যমান, তা যেকোনো সমস্যার সমাধানে সহায়ক হবে। আমরা শান্তি চাই এবং শান্তির বার্তা ছড়িয়ে দিতে চাই।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মুশফেকুর রহমান, কর্ণেল জিএস,উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি, সেনাবাহিনী, এন‌এস‌আই এর প্রতিনিধি, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীসহ সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ, সিলেট জেলা ও মহানগর জামায়াত ইসলামী নেতৃবৃন্দ, ছাত্র সমন্বয়কগণ, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ,জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ, পিপি মহানগর দায়রা জজ আদালত, সাংবাদিক নেতৃবৃন্দ, শাবিপ্রবি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরবৃন্দ, ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, রামকৃষ্ণ মিশনের মহারাজ সহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা

বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা