আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা আইসিই অভিযানের প্রভাবে ব্যাহত ডেট্রয়েটের শিক্ষা ব্যবস্থা : সুপারিনটেনডেন্ট মিশিগান রাজ্যে শিক্ষাদানকালীন সময় সেলফোন নিষিদ্ধের পথে জরুরি পরিস্থিতির পর মেট্রো বিমানবন্দরের গ্রাউন্ড স্টপ প্রত্যাহার

জাতীয় ঐক্য তৈরিতে বিএনপির দাবির সঙ্গে একমত জামায়াত

  • আপলোড সময় : ২৮-১১-২০২৪ ০২:১১:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৪ ০২:১১:৪০ অপরাহ্ন
জাতীয় ঐক্য তৈরিতে বিএনপির দাবির সঙ্গে একমত জামায়াত
ঢাকা, ২৮ নভেম্বর : দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্য তৈরির ব্যাপারে বিএনপি যে দাবি জানিয়েছে, তার সঙ্গে একমত পোষণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
জামায়াতের আমীর বলেন, অন্তর্বতী সরকার যাতে শৃঙ্খলার ভেতর থেকে একটা কার্যকর নির্বাচনের দিকে আগাতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। দেশ আমাদের সবার, জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে সবাই মিলে জাতীয় ঐক্য গড়া, যাতে আরও শক্ত বা দৃঢ় থাকা যায়। এছাড়া প্রশাসনে আরও কিভাবে গতি আনা যায়, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, বৈঠকে দ্রব্যমূল্য কিভাবে কমিয়ে আনা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। কারণ, দ্রব্যমূলের ঊর্দ্ধগতির ফলে জনগণের কষ্ট হচ্ছে, মানুষের সামর্থের মধ্যে দ্রব্যমূল্য কিভাবে নামিয়ে আনা যায়, এসব বিষয় নিয়ে কথা হয়েছে। ডা. শফিকুর রহমান বলেন, সামনে রমজান মাস। এই মাসকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা যাতে নিত্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, এ সমস্ত বিষয় নিয়ে আমরা পরামর্শ করেছি।
জামায়াতের আমীর বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও অনেক আলোচনা হয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। এসব আলোচনায় আমরা একমত হয়েছি। আমরা বলেছি, দেশবাসীকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে যারাই জড়িত থাকবে, তাদেরই আইনের আওতায় আনতে হবে। আইনের আওতায় এনে দেশকে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে দিতে হবে। এজন্য প্রয়োজন জাতীয় ঐক্য। বিএনপির ঐক্য তৈরির দাবিকে আমরা স্বাগত জানিয়েছি।
তিনি আরও বলেন, দলমত, ধর্ম নিয়ে ভিন্নতা থাকবেই। দেশকে নিয়ে প্রয়োজনে আমরা যাতে একমত, ঐক্যবদ্ধ থাকতে পারি, এই বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা কথা বলেছি। তবে নির্বাচনের রোডম্যাপ নিয়ে বৈঠকে কোনো কথা হয়নি বলে জানান তিনি। ইসকন নিয়ে এক প্রশ্নের জবাবে জামায়াতের আমীর বলেন, শুধু ইসকন না, জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছি।
এর আগে আজ সন্ধ্যা ৬টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় যান জামায়াতের আমির। এ সময় তার সঙ্গে ছিলেন দলটির দুই সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, আব্দুল হালিম এবং নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন। গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃতে দলটির প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন। বৈঠক তারা জাতীয় ঐক্যের আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ