আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

চিন্ময় গ্রেপ্তার ইস্যুতে এবার যা বললেন প্রিয়াঙ্কা

  • আপলোড সময় : ২৮-১১-২০২৪ ০৩:৪৩:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৪ ০৩:৪৩:৪০ অপরাহ্ন
চিন্ময় গ্রেপ্তার ইস্যুতে এবার যা বললেন প্রিয়াঙ্কা
ওয়ারেন, ২৮ নভেম্বর : বাংলাদেশে হিন্দু ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী। প্রতিবেশী দেশটিতে হিন্দু সম্প্রদায়ের ওপর নিপীড়ন বন্ধে ভারত সরকারে তৎপরতাও চেয়েছেন তিনি। এদিকে বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের হিন্দুদের বিষয়ে যা করার, সেই ভার কেন্দ্রীয় সরকারকেই দিচ্ছেন। 
বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর হিন্দু সম্প্রদায়ের ওপর নিপীড়ন বন্ধের দাবিকে সমাবেশ করে আলোচনায় আসা চিন্ময় রাষ্ট্রদ্রোহের একটি মামলায় এখন কারাগারে রয়েছেন। চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় ইসকনের নেতা ছিলেন। তিনি এখন ‘বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট’র মুখপাত্র।
চিন্ময়কে গ্রেপ্তার ও বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বুধবার সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এ একটি পোস্ট দেন সোনিয়া। তিনি বলেন, “বাংলাদেশে ইসকন মন্দিরের সাধুর গ্রেপ্তার এবং সংখ্যালঘু হিন্দুদের ওপর চলমান সহিংসতা অত্যন্ত উদ্বেগের।” ভারতের কেন্দ্রীয় সরকারকে এ বিষয়ে হস্তক্ষেপের আহ্বান জানিয়ে লোকসভায় বিরোধীদলীয় সদস্য প্রিয়াঙ্কা বলেন, “বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি দেশটির সরকারের কাছে জোরালোভাবে তোলা উচিৎ। এ বিষয়ে ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।”
দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালও এক্সে দেওয়া এক পোস্টে বলেন, “পুরো দেশ সাধু চিন্ময় কৃষ্ণ দাসজীর প্রতি সংহতি জানাচ্ছে, যাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। চিন্ময় দাসকে মুক্তি দিতে কেন্দ্রীয় সরকারকে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানাচ্ছি।” চিন্ময়কে গ্রেপ্তারের পরপরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়েছিল। সেখানে চিন্ময়ের মুক্তির পাশাপাশি ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি জানানো হয়।
চিন্ময়ের গ্রেপ্তার নিয়ে সবচেয়ে সরব ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্যের নেতারা। রাজ্য বিধান সভার বিজেপির সদস্যরা মঙ্গলবার কলকাতায় বিক্ষোভ করে। বিধান সভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশ সীমান্ত অবরোধেরও হুমকি দেন। বিরোধীরা যখন সরব, তখন তা নিয়ে রাজ্য সরকারের প্রতিক্রিয়া বৃহস্পতিবার সাংবাদিকরা জানতে চান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তিনি কৌশলী উত্তরে বলেন, “কোনও ধর্মের ওপর আঘাত আসুক আমি চাই না। “এখানে (কলকাতায়) ইসকনের যিনি আছেন, তার সঙ্গে আমার কথা হয়েছে। এটা যেহেতু অন্য দেশের বিষয়, তাই কেন্দ্রীয় সরকারকেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এই বিষয়ে আমরা কেন্দ্রীয় সরকারের পাশেই আছি।”
চিন্ময়কে গ্রেপ্তারের পর চট্টগ্রামে তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের মধ্যে একজন আইনজীবী নিহত হয়েছেন। ওই ঘটনা ধরে ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধের দাবিও উঠেছে। এদিকে ইসকন বাংলাদেশের নেতারা বৃহস্পতিবার ঢাকায় সংবাদ সম্মেলন করে জানায়, চিন্ময়কে তারা আগেই বহিষ্কার করেছেন, ফলে তার এখনকার কর্মকাণ্ডের দায় তারা নেবেন না।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ