আমেরিকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ লিভোনিয়ায় বাবা-মা, ভাই ও ভাইয়ের প্রেমিকাকে হত্যার দায়ে যুবক অভিযুক্ত মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির ডিয়ারবর্নে নতুন রূপে মিলার–রোটান্ডা সেতু, ২৬ জুন যান চলাচল শুরু ইসরায়েল ইস্যুতে ইউনিভার্সিটি অব মিশিগান কর্মকর্তাদের টার্গেট, ৮ জন অভিযুক্ত উত্তপ্ত বৈঠকের পর হ্যামট্রাম্যাকের সিটি ম্যানেজার আদলানিকে বরখাস্ত মিশিগানে তীব্র বজ্রঝড়ের আশঙ্কা,  হতে পারে শিলাবৃষ্টি ও টর্নেডো টানা ২০ বছর পর আজ সংসদে বাজেট দিচ্ছে বিএনপি ডেট্রয়েট রিভারে ঝড়ো হাওয়ায় উল্টে গেল ৭ নৌকা, ২০ জনকে নিরাপদে উদ্ধার বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু কাল মিশিগানে একই পরিবারের চার  সদস্যকে গুলি করে হত্যা মিশিগানের জলাশয়ের মাছ খাওয়ার আগে জেনে নিন নতুন সতর্কতা

বৃটেনের কার্ডিফ শহরে বিজয় ফুল কর্মসূচির উদ্বোধন

  • আপলোড সময় : ০৩-১২-২০২৪ ০১:১৮:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৪ ০১:১৮:৪১ পূর্বাহ্ন
বৃটেনের কার্ডিফ শহরে বিজয় ফুল কর্মসূচির উদ্বোধন
কার্ডিফ. ৩ ডিসেম্বর : ‘ডিসেম্বর মাস, বাংলাদেশের বিজয়ের মাস। বিশ্বের যেখানেই থাকুন, বিজয়ের মাসে বিজয়ফুল পরুন, বিজয়ের গৌরবে সমুন্নত থাকুন এবং একাত্তরের শহীদদের স্মরণ করুন আর বাংলাদেশের বিজয়কে বুকে ধারণ করুন’ এই স্লোগানের মাধ্যমে ও  দীপ্ত শপথে  ডিসেম্বর মাসের ১ থেকে ১৬ তারিখ পর্যন্ত বিশ্বের সর্বত্র মুক্তিযুদ্ধের গল্পবলা এবং প্রতিদিন বিজয়ফুল পরার আহ্বান জানিয়ে প্রতিবছরের মতো এবারও শুরু হয়েছে বিজয়ফুল কার্যক্রম। যুক্তরাজ্যের  বিভিন্ন শহরের ন্যায় ওয়েলসের রাজধানী কার্ডিফে বিজয়ফুল কর্মসূচি-২০২৪ ইংরেজির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। 
প্রতি বছরের মতো কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টারে ১লা ডিসেম্বর রোববার দুপুর ২ ঘটিকায় বিজয়ফুল কর্মসূচির ইউকে ওয়েলসের উজ্জীবক ও  গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনার  সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এর পরিচালনায় বিপুল উৎসাহ–উদ্দীপনায় ‘মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি’ দেশাত্মবোধক গানের মাধ্যমে একে অপরকে বিজয়ফুল পরানোর মধ্য দিয়ে বিজয়ফুল কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন ৭১ এর বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হান্নান শহীদুল্লাহ্। 
বিজয়ফুল কর্মসূচি-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে কার্ডিফের স্কুল ছাত্র ছাত্রীদের মাঝে ও বিভিন্ন গ্রোসারি শপ ও রেষ্টুরেন্ট - টেকওয়ে নানা ব্যাবসা প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে মানুষের মাঝে বিজয় ফুল পরিয়ে দেওয়া হয়েছে। 
কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত মহতি পোগ্রামে বক্তব্য রাখেন কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক কমিউনিটি সংগঠক আসকর আলী, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এর ডিরেক্টর শফিক মিয়া,গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ওয়েলসের কনভেনার মুজিবুর রহমান, সদস্য সচিব রকিবুর রহমান, নজির উদ্দিন, মাহমুদ হোসেইন, ও মাহমুদ চৌধুরী সহ প্রমুখ নেতৃবৃন্দ।
আগামী ১৬ ই ডিসেম্বর সোমবার বেলা দেড় ঘটিকায় কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টারে মহাণ বিজয় দিবসের আলোচনা সভা,মধ্যাহ্ন ভোজ ও বিজয়ফুল কর্মসূচি-২০২৪ এর সমাপনী অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরুধ জানানো  হয়েছে।।
"মুক্তিযুদ্ধের অনন্য স্মারক বিজয় ফুলকে স্বাগত জানাতে ডিসেম্বরের ১ থেকে ১৬ বিজয়ফুল পরুন, বিজয়কে বুকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হওয়ার আহবান জানিয়ে বিজয়ফুল কর্মসূচির ইউকে ওয়েলসের উজ্জীবক ও কার্ডিফ শাহজালাল বাংলা  স্কুল পরিচালনা কমিটির সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর বলেন, বহির্বিশ্বে বসবাসরত বাংলাদেশিদের কাছে বিজয়ফুল হয়ে উঠেছে মুক্তিযুদ্ধের প্রতীক।
বিজয়ফুল তৈরির সময়ে একটি ক্রিয়েটিভ কর্মকাণ্ডের মাধ্যমে ছেলেমেয়েদের কাছে আমাদের মুক্তিযুদ্ধের গল্প বলার সুযোগটা পাওয়া যায়। বিজয়ফুল একটা উপলক্ষ। বাচ্চারা বিজয়ফুল তৈরি করার সময় একজন মুক্তিযোদ্ধা পাশে বসে মুক্তিযুদ্ধ ও যুদ্ধ জয়ের গল্প শোনান। এতে নতুন প্রজন্মের কাছে একাত্তরের বার্তা পৌঁছে যায়। ছেলেমেয়েরা যখন নিজ হাতে পাঁচটি সবুজ পাপড়ি ও একটি লাল গোলকের সম্মিলনে ফুল তৈরি করে, তখন তাদের শেখানো হয় মাঝখানের বৃত্ত আমাদের বিজয়ের লাল সূর্য, আর পাঁচটি পাপড়ির মাধ্যমে আমাদের ধর্মনিরপেক্ষতা—নানা ধর্মের মানুষের সহমর্মিতা, আমাদের মৌলিক অধিকার, দেশের নদী, সবুজ প্রকৃতি ইত্যাদি। তাই বিজয়ফুল বানানোর সময় নতুন প্রজন্মের সামনে গোটা বাংলাদেশের চিত্র ফুটে ওঠে। বিজয়ফুল শুধু লন্ডনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতি ডিসেম্বরে বহু বাঙালি বুকে বিজয়ফুল পরেন, হৃদয়ে বিজয়ের চেতনা ধারণ করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা