আমেরিকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত
‘ধর্ম অবমাননা’: অভিযুক্ত যুবক আটক

সুনামগঞ্জের হিন্দু মন্দির-বাড়িঘর-দোকান ভাংচুর

  • আপলোড সময় : ০৪-১২-২০২৪ ১২:৫৪:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৪ ১২:৫৪:৫২ পূর্বাহ্ন
সুনামগঞ্জের হিন্দু মন্দির-বাড়িঘর-দোকান ভাংচুর
সুনামগঞ্জ, ৪ ডিসেম্বর : সামাজিক মাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ এনে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার একটি গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বেশ কয়েকটি মন্দির, বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের মংলারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ মংলারগাও গ্রামের প্রফুল্ল দাসের ছেলে আকাশ দাসকে (২০) আটক করেছে; যার বিরুদ্ধে আরেকজনের ফেসবুক পোস্টে গিয়ে ধর্মকে অবমাননা করে কমেন্ট করার অভিযোগ তুলেছে এলাকার কিছু লোকজন।

ধর্ম অবমাননার প্রতিবাদে সন্ধ্যার পর থেকে দোয়ারাবাজার স্কুল মাঠে জড়ো হতে থাকেন সাধারণ মানুষ এবং এক সময় বিক্ষুব্ধ জনতা উপজেলা সদরের দোয়ারাবাজার পয়েন্টে অবস্থান নেন। বিক্ষুব্ধ জনতার একাংশ উপজেলা সদরে কয়েকটি মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করেন এবং আরো একটি দল পার্শ্ববর্তী মংলারগাঁওয়ে গিয়েও হামলা ও ভাংচুর শুরু করে। ঘটনার পর অনেকে বাড়িঘর ছেড়ে পালিয়েছেন। এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
পরিস্থিতি সামাল দিতে পুলিশ আকাশ দাসকে আটক করে। রাত আড়াইটায় উপজেলা সদর ও মংলারগাঁওয়ে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে, তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে। সবাইকে শান্ত থাকার অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লন্ডনে এমপি লুনার সঙ্গে ‘ওয়ান পাউন্ড হসপিটাল’ ট্রাস্টিদের মতবিনিময়

লন্ডনে এমপি লুনার সঙ্গে ‘ওয়ান পাউন্ড হসপিটাল’ ট্রাস্টিদের মতবিনিময়