আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে

মাধবপুরে আঞ্চলিক সড়কে গণডাকাতি

  • আপলোড সময় : ০৪-১২-২০২৪ ১২:২৮:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৪ ১২:২৮:৪৬ অপরাহ্ন
মাধবপুরে আঞ্চলিক সড়কে গণডাকাতি
মাধবপুর, (হবিগঞ্জ) ৪ ডিসেম্বর : উপজেলায় আঞ্চলিক সড়কে খড়ের তুপ ফেলে ব‍্যরিকেড দিয়ে যানবান থামিয়ে যাত্রীদের মারধর করে নগদ টাকা, মোবাইল ফোন, মোটরসাইকেল ও অন্যান্য মালামাল লুটে নিয়েছে ডাকাতদল। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার  আন্দিউড়া-বানেশ্বর সড়কে  বড়ইগাছতলা নামক স্থানে   এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,  ১০/১২জনের ডাকাতদল রাত সাড়ে ৮টার দিকে বড়ইগাছ তলায় নামক স্থানে খড়ের তুপ ফেলে গাড়ি থামানো শুরু করে। প্রায় ১ঘন্টা পর্যন্ত আসা যাওয়া করা অন্তত ১৫টি বিভিন্ন গাড়ি থামিয়ে যাত্রী ও চালকদের মালামাল তারা লুটে নেয়। যাত্রী ও চালকদের কাছে থেকে মোবাইল ফোনসহ সর্বস্ব লুটে নেওয়া হয়েছে। ডাকাতের হামলায় নারীসহ সাতজন আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন। তারা হলেন, মাধবপুর উপজেলার উজ্জ্বলপুর গ্রামের তমা সূত্রধর, নমি সূত্রধর, মিঠু সূত্রধর, গৌতম পাল, ফাইজুল ইসলাম খান, সৈয়দ মিয়া ও ফজল হক। আহতদের মধ্যে তমা সুত্রধরের, আড়াই ভড়ি স্বর্ণালঙ্কার ও  দুটি মোটরসাইকেল লুটে নেয়  ডাকাতদল। মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার একেএম সালিমুল হক  ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, কয়েকটি সিএনজি অটোরিকশা আটকিয়ে যাত্রীদের মালামাল লুট করে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে। তবে এঘটনায় এখন ও কেউ অভিযোগ নিয়ে আসেনি। পুলিশ লুন্ঠিত মালামাল উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িতের গ্রেফতার করতে ঘটনার পর থেকেই কাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন

মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন