আমেরিকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪

সিলেটে ব্যতিক্রমি ট্রফি উন্মোচন করলেন জ্যোতি-লুইস

  • আপলোড সময় : ০৫-১২-২০২৪ ০১:১১:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৪ ০১:১১:৩০ অপরাহ্ন
সিলেটে ব্যতিক্রমি ট্রফি উন্মোচন করলেন জ্যোতি-লুইস
সিলেট, ৫ ডিসেম্বর : বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে সিলেটের ঐতিহ্যবাহী মালনীছড়া চা-বাগানে বুধবার (৪ ডিসেম্বর) ট্রফি উন্মোচন করেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস। ১৭০ বছরের পুরনো এই চা-বাগানের পটভূমি নতুন এক অভিজ্ঞতার সাক্ষী হয়।
ফটোসেশনে চা-শ্রমিকের বেশে হাজির হন দুই অধিনায়ক। চা-শ্রমিকদের প্রতি সম্মান জানিয়ে তাদের জীবনসংগ্রামের কথা স্মরণ করেন তারা। দেশের চা-শ্রমিকরা দীর্ঘদিন ধরে কঠিন পরিস্থিতিতে কাজ করে আসছেন, কিন্তু ন্যায্য মজুরি ও জীবনমান উন্নয়নের দিকটি এখনও অনেকটা পিছিয়ে।
এর আগে, মিরপুরে ওয়ানডে সিরিজ চলাকালে আইরিশ মেয়েদের জন্য রিকশাভ্রমণের ব্যবস্থা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচের আগে এটি ছিল আরেকটি স্মরণীয় মুহূর্ত।
টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি:সিরিজের প্রথম ম্যাচ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হলে। দ্বিতীয় ম্যাচ ৭ ডিসেম্বর এবং তৃতীয় ও শেষ ম্যাচ হবে ৯ ডিসেম্বর। তিনটি ম্যাচই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।
বাংলাদেশ স্কোয়াড (প্রথম দুই টি-টোয়েন্টির জন্য): নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মণি, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস সুমনা, তাজ নাহার, সানজিদা আক্তার মেঘলা।
রিজার্ভ:দিশা বিশ্বাস,শামিমা সুলতানা,শারমিন সুলতানা
বাংলাদেশ দলের এই স্কোয়াডে অভিজ্ঞ খেলোয়াড়ের পাশাপাশি তরুণ প্রতিভার উপস্থিতি দলকে শক্তিশালী করেছে। টি-টোয়েন্টি সিরিজে সিলেটের দর্শকেরা উত্তেজনাপূর্ণ ক্রিকেট ম্যাচ উপভোগ করবেন বলে আশা করা হচ্ছে।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জঙ্গিবাদ, অর্থ পাচার ও দুর্নীতি নিয়ে  ইউনূসকে নিশানা শামীম ওসমানের

জঙ্গিবাদ, অর্থ পাচার ও দুর্নীতি নিয়ে ইউনূসকে নিশানা শামীম ওসমানের