আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা আইসিই অভিযানের প্রভাবে ব্যাহত ডেট্রয়েটের শিক্ষা ব্যবস্থা : সুপারিনটেনডেন্ট মিশিগান রাজ্যে শিক্ষাদানকালীন সময় সেলফোন নিষিদ্ধের পথে জরুরি পরিস্থিতির পর মেট্রো বিমানবন্দরের গ্রাউন্ড স্টপ প্রত্যাহার জামায়াত আমিরের সঙ্গে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক ১২ ফেব্রুয়ারি ভোট : কেন্দ্র ও ভোটকক্ষের তালিকা প্রকাশ শেরপুরে নির্বাচনী সহিংসতায় জামায়াত নেতা নিহত

সন্ধ্যার পর ঢাবিতে মাইক বাজানো নিষিদ্ধ

  • আপলোড সময় : ০৭-১২-২০২৪ ০১:২১:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৪ ০১:২১:৪০ অপরাহ্ন
সন্ধ্যার পর ঢাবিতে মাইক বাজানো নিষিদ্ধ
ঢাকা, ৭ ডিসেম্বর (ঢাকা পোস্ট) : শিক্ষার্থীদের সমস্যার কথা বিবেচনা করে সন্ধ্যা ৬টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি, হল এবং আবাসিক এলাকায় মাইক বাজানো নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন। শনিবার (৭ নভেম্বর) রাত ১১টার দিকে প্রক্টর অফিস থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উচ্চস্বরে স্পিকার/মাইক/গাড়ির হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বজায় রাখার লক্ষ্যে সন্ধ্যা ৬টার পর টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, হল ও আবাসিক এলাকায় স্পিকার/মাইক ব্যবহার করে কোনো অনুষ্ঠান করা যাবে না।
এর আগে রাত ৯টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), রাজু ভাস্কর্যের পাদদেশ ও ডাস চত্বরে উচ্চশব্দে মাইক ও বক্স বাজিয়ে সমাবেশ ও অন্য অনুষ্ঠান আয়োজন, অন্য আবাসিক হলের সামনে মাইকিং করে পণ্য বিক্রির ফলে দীর্ঘদিন ধরে ভুগতে থাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার ও রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থীরা এক অভিনব প্রতিবাদে নামেন। প্রতিবাদ হিসেবে তারা উপাচার্যের বাসভবনের সামনে উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানো শুরু করেন। পরে প্রক্টর এসে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হবে বলে জানান। এর কিছু সময় পর এ নিয়ে বিজ্ঞপ্তি দিলে রাত সোয়া ১১টার দিকে শিক্ষার্থীরা হলে ফিরে যান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ