আমেরিকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ যুগের অবসান

  • আপলোড সময় : ০৮-১২-২০২৪ ১২:৫৪:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৪ ১২:৫৪:০৮ পূর্বাহ্ন
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ যুগের অবসান
দামেস্ক, ০৮ ডিসেম্বর : সিরিয়ার রাজধানী দামেস্ক ছেড়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। রাজধানীতে কোথাও তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিদ্রোহী বাহিনী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) দাবি করছে, তারা রাজধানী দামেস্কে প্রবেশ করতে শুরু করেছে। এর আগে বিদ্রোহীরা দক্ষিণ সিরিয়া দখলে নিয়েছে। এর পরই বিদ্রোহী গোষ্ঠীর ঘোষণা করে, ‘দামাস্কাস এখন আসাদ-মুক্ত’। সেখানকার বিরোধীরাও একই ঘোষণা করেছে। আজ রোববার সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
এদিকে রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, রাজধানী দামেস্কে ঢুকে পড়েছে এইচটিএস যোদ্ধারা। শহরটির বিভিন্ন জায়গায় গোলাগুলির শব্দ পাওয়া গেছে।  সিরিয়ার প্রাইম মিনিস্টার মহম্মদ ঘাজ়ি আল-জালালি জানিয়েছেন, তিনি নতুন সরকারকে সমর্থন করতে প্রস্তুত। সিরিয়ার মানুষ যাঁকে নেতা হিসাবে সমর্থন করবে তাঁকে মেনে নিতে তিনি রাজি। তবে তিনি যে দেশ ছেড়ে চলে যাবেন না, সে কথাও স্পষ্ট করেছেন।
আসাদ পরিবারের পাঁচ দশকের শাসনকালের অবসান হলো সিরিয়ায়। একাধিক আন্তর্জাতিক সংবাদ সংস্থার সূত্রে জানা গিয়েছে, রবিবার দামাস্কাস ছেড়ে পালিয়ে গিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। তবে তিনি কোথায় পালিয়েছেন, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। তবে রবিবার সকাল থেকে সিরিয়ার রাজধানী দামাস্কাসের বড় অংশ চলে যায় বিদ্রোহী বাহিনী দখলে। এর পর পালাতে এক প্রকার বাধ্য হন বাশার। 
গত কয়েক দিন ধরেই সিরিয়ার গুরুত্বপূর্ণ সব শহর একের পর এক দখলে নিচ্ছিল বিদ্রোহীরা। আসাদের নিয়ন্ত্রণাধীন সেনাবাহিনীর সঙ্গে তীব্র যুদ্ধ হলেও বিদ্রোহীদের দমানো যায়নি। শেষ পর্যন্ত রোববার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরে বিদ্রোহীরা রাজধানী দামেস্ক নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেয়।
সিরিয়ার প্রধান বিরোধী গোষ্ঠীর প্রধান হাদি আল-বাহরা রোববার ঘোষণা করেছেন, দামেস্ক এখন ‘বাশার আল-আসাদ মুক্ত।’ সিরীয় জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘আমি আপনাদের কাছে বাশার আল-আসাদের সরকারের পতনের ঘোষণা করছি।’
তিনি আরও বলেন, পরিস্থিতি নিরাপদ। প্রতিশোধ নেওয়ার কোনো দরকার নেই। সিরিয়ার ইতিহাসে একটি অন্ধকার অধ্যায়ের অবসান হয়েছে। সেনাবাহিনী পুনর্গঠন করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক