আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত

আটলান্টিক সিটিতে শীতকালীন ওয়ান্ডারল্যান্ড প্যারেড অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৮-১২-২০২৪ ০১:১৫:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৪ ০১:১৫:৪৯ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে শীতকালীন ওয়ান্ডারল্যান্ড প্যারেড অনুষ্ঠিত

আটলান্টিক সিটি, ৮ ডিসেম্বর : সারা আমেরিকা জুড়ে এখন উৎসবের আমেজ, চারদিকে সাজ সাজ রব। বাড়ি-ঘর, রাস্তাঘাট, শপিং মল, পার্ক সেজেছে নতুন সাজে, বাহারি সাজসজ্জা আর আলোকসজ্জায় চোখ ধাঁধিয়ে যাওয়ার অবস্থা। তার ঢেউ এসে লেগেছে আটলান্টিক মহাসাগরের তীরবর্তী সৈকত শহর আটলান্টিক সিটিতেও, সারা পৃথিবীতে যে শহরটি ‘ক্যাসিনো শহর’ হিসাবে পরিচিত।

আটলান্টিক সিটিতে গতকাল ৭ ডিসেম্বর, শনিবার অনুষ্ঠিত হলো ‘শীতকালীন ওয়ান্ডারল্যান্ড প্যারেড’। ওইদিন সকাল এগারোটায় আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মলের নেতৃত্বে বোর্ডওয়াক এর রোড আইল্যান্ড অ্যাভিনিউ থেকে এই প্যারেড শুরু হয়ে ও’ডোনেল পার্কে এসে শেষ হয়। প্যারেডে অংশগ্রহণকারীরা বাদ্যের তালে তালে নেচে-গেয়ে, শারীরিক কসরত প্রদর্শন করে সবাইকে মাতিয়ে রাখে। শীতকালীন ওয়ান্ডারল্যান্ড প্যারেডে আটলান্টিক সিটির পুলিশ প্রধান জেমস সারকোস,কাউন্সিলরগণ,নগর কতৃর্পক্ষের পদস্থ কর্মকর্তারাসহ বিভিন্ন সংগঠনের কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে উৎসুক জনতা বোর্ডওয়াক এর দু’পাশে দাঁড়িয়ে উল্লাস ও হর্ষধ্বনিতে প্যারেডে অংশগ্রহণকারীদের স্বাগত জানায় ও অভিনন্দিত করে। প্যারেডের মূল আকর্ষণ সান্তাক্লজকে কাছে পেয়ে শিশু- কিশোররা আনন্দে মেতে ওঠে। আটলান্টিক সিটিতে ‘শীতকালীন ওয়ান্ডারল্যান্ড  প্যারেড’ বেশ সাড়া ফেলেছিল। দিনে দিনে এর কলেবরও বৃদ্ধি পাচ্ছে। আটলান্টিক সিটির অধিবাসীদের উৎসবের আমেজে তা ভিন্ন  মাত্রা যোগ করেছিল।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা

সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা