আমেরিকা , মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা আইসিই অভিযানের প্রভাবে ব্যাহত ডেট্রয়েটের শিক্ষা ব্যবস্থা : সুপারিনটেনডেন্ট মিশিগান রাজ্যে শিক্ষাদানকালীন সময় সেলফোন নিষিদ্ধের পথে জরুরি পরিস্থিতির পর মেট্রো বিমানবন্দরের গ্রাউন্ড স্টপ প্রত্যাহার জামায়াত আমিরের সঙ্গে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক ১২ ফেব্রুয়ারি ভোট : কেন্দ্র ও ভোটকক্ষের তালিকা প্রকাশ শেরপুরে নির্বাচনী সহিংসতায় জামায়াত নেতা নিহত

চিন্ময় দাশ দাশসহ ১৬৪ জনের বিরুদ্ধে চট্টগ্রামে হত্যা চেষ্টা মামলা

  • আপলোড সময় : ০৮-১২-২০২৪ ১২:১১:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৪ ১২:১৬:৩৯ অপরাহ্ন
চিন্ময় দাশ দাশসহ ১৬৪ জনের বিরুদ্ধে চট্টগ্রামে হত্যা চেষ্টা মামলা
চট্টগ্রাম, ৮ ডিসেম্বর : হত্যাচেষ্টা ও  ভাংচুরের  অভিযোগে বাংলাদেশ ইসকনের  মুখপাত্র তপন দত্ত প্রকাশ  (চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী) সহ ১৬৪ জনের  বিরুদ্ধে চট্টগ্রাম  আদালতে মামলা করা হয়েছে। মামলা টি  করেন গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত অঙ্গনে ইসকনের  তান্ডবে আহত ব্যবসায়ী  এনামুল হক।
আদালত সূত্র জানা যায়, আজ রোববার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবু বকর ছিদ্দিকের আদালতে ব্যবসায়ী এনামুল হক বাদী হয়ে এ মামলা দায়ের  করেন। মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৬৪ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত  অন্তত ৪ শ’ থেকে ৫ শ’ জনকে আসামি করা হয়েছে । আদালত মামলাটি গ্রহণ করে আদেশের অপেক্ষায় রেখেছেন।
বাদী এনামুল হক বলেন, ‘গত ২৬ নভেম্বর ব্যক্তিগত কাজে আদালত প্রাঙ্গণে আসি। এ সময় পুলিশের সাথে ইসকন ও চিন্ময়ের অনুসারীদের সংঘর্ষের সময় ইসকনের অনুসারীরা ‘‘মোল্লা মোল্লা’’ বলে হত্যার উদ্দেশ্যে আমাকে আঘাত করে। চিন্ময় এ ঘটনার মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা  হিসেবে তাঁকে প্রধান আসামি করা হয়েছে।’ কারণ সে সেদিন পুলিশের হাতে আটক অবস্থায় হান্ড মাইক নিয়ে ওপেন বক্তব্য দিয়ে মারপিট ও তান্ডব চালানোর নির্দেশ দেয়।  এতদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে মামলা করতে বিলম্ব হয়েছে বলে জানান বাদী এনামুল হক চৌধুরী। 
মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শামসুল আলম জানান, আদালত মামলার আবেদন শোনার পর তা মামলা হিসেবে গ্রহণ করেছেন। মামলাটি আদেশের অপেক্ষায় রাখা হয়েছে।
উল্লেখ্য, বিএনপির সাবেক এক নেতার করা রাষ্ট্রদোহের মামলায় বর্তমানে চট্টগ্রাম কারাগারে আছেন চিন্ময় কৃষ্ণ দাস। তাকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো নিয়ে গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে এবং এতে এক আইনজীবীর মৃত্যু হয়। তবে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় পাঁচটি মামলা হলেও তার একটিতেও চিন্ময় কৃষ্ণকে আসামি করা হয়নি। যদিও চট্টগ্রাম আদালতের আইনজীবীদের একটি পক্ষ সবগুলো মামলায় চিন্ময় কৃঞ্চকে প্রধান আসামী না করলে আন্দোলন চালিযে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে। ওই ঘটনার পর এই প্রথম চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে প্রধান আসামী মামলার আবেদন করা হলো।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ