আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’

হবিগঞ্জের হাওরে জাপানী উন্নয়ন গবেষকের নামে গবেষনা কেন্দ্র নির্মাণ কাজ শুরু

  • আপলোড সময় : ০৯-১২-২০২৪ ০২:২০:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৪ ০২:২০:৩৭ পূর্বাহ্ন
হবিগঞ্জের হাওরে জাপানী উন্নয়ন গবেষকের নামে গবেষনা কেন্দ্র নির্মাণ কাজ শুরু
হবিগঞ্জ, ৮ ডিসেম্বর : জাপানী উন্নয়ন গবেষক তেৎসুও সুৎসুই ৩৮ বছর যাবৎ কাজ করছেন বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে। হবিগঞ্জের হাওর এলাকায় জাইকার সহায়তায় তার প্রতিষ্ঠান শেয়ার দ্য প্ল্যানেট এসোসিয়েশন স্থানীয় এনজিও এসেড এর মাধ্যমে বাস্তবায়ন করছে একটি প্রকল্প। এবার তেৎসুও সুৎসুই এগিয়ে এসেছেন হাওর এলাকায় গবেষনার কাজে। তার সহায়তায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাঘজোর গ্রামে নির্মাণ হচ্ছে ‘সুৎসুই সান হাওর রিসার্চ এন্ড রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টার’। জাপানী ভাষায় প্রতিষ্ঠানটির নাম ‘ মিরানি নো দিইচি’। তেৎসুও সুৎসুই এর নামেই হচ্ছে এই প্রতিষ্ঠান। ব্যয় হবে প্রায় দেড় কোটি টাকা।
রবিবার বিকেলে প্রধান অতিথি হিসাবে এই গবেষণা কেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন জাপানের শেয়ার দ্য প্ল্যানেট এসোসিয়েশনের চেয়ারপারসন তেৎসুও সুৎসুই, প্রকল্প পরিচালক আকিরা ইদা, বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউট, আঞ্চলিক কার্যালয়হবিগঞ্জের পিএসও এবং প্রধান ড. হীরেন্দ্র নাথ বর্ম্মন, এসেডএর প্রধান নির্বাহী জাফর ইকবাল চৌধুরী ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত  

নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত