আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

মিশিগানে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ

  • আপলোড সময় : ০৯-১২-২০২৪ ১১:৪২:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৪ ১১:৪২:১৬ পূর্বাহ্ন
মিশিগানে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ
হ্যামট্রাম্যাক, ৯ ডিসেম্বর : বাংলাদেশে জুলাই-আগষ্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকারের পট পরিবর্তনে ভারতীয় মিডিয়ার অপ্রচার ও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ উপ হাই কমিশনে হামলা, ভাংচুর ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে মিশিগান রাাজ্যের হ্যামট্রাম্যাক শহরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৮ ডিসেম্বর স্থানীয় সময় দুপুর ২ টায় হ্যামট্রাম্যাক সিটি হলের সামনে মিশিগান বাংলাদেশী কমিউনিটি এই সমাবেশের আয়োজন করে। ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন শিপলু এর সঞ্চালনায় ও দেওয়ান আকমল চৌধুরীর এর সভাপতিত্বে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।
বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার শামিম আহাম্মদ, ইঞ্জিনিয়ার মাহির ফায়সাল, সেলিম আহমদ, কামাল রহমান, ইঞ্জিনিয়ার ইদ্রিস আলি, আলভী চৌধুরী, মাওলানা আব্দুল লতিফ আজম, মাওলানা ফখরুল ইসলাম, মুজিব আহমেদ মুনির, রাব্বানী তালুকদার, দেলওয়ার আনসার, মঞ্জুরুল করীম তুহিন, ফাহাদ চৌঃ, নাজমুল হক,কামাল, শাহনেওয়াজ চৌধুরী ও জিলাল জিলানী প্রমুখ।
বক্তারা বলেন,  জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বক্তারা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা এবং জাতীয় পতাকার অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা বলেন, এই  হামলা ভারতের আধিপত্য ও আগ্রাসনের নীতির বহিঃপ্রকাশ।। বক্তারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আরও বলেন,  একটি মিশনের ওপর হামলা সংশ্লিষ্ট দেশের সার্বভৌমত্বের ওপর হামলার সমতুল্য। অচিরেই এ বিষয়ে বাংলাদেশের অর্ন্তবর্তী সরকারকে যথাযথ পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা।  

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০