আমেরিকা , রবিবার, ২২ মার্চ ২০২৬ , ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার

সিলেটে সাংবাদিকদের সাথে জামায়াত ইসলামীর মতবিনিময়

  • আপলোড সময় : ১১-১২-২০২৪ ০১:১৯:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৪ ০১:১৯:২৫ পূর্বাহ্ন
সিলেটে সাংবাদিকদের সাথে জামায়াত ইসলামীর মতবিনিময়
সিলেট, ১১ ডিসেম্বর : বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে সিলেটে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন সিলেট জেলা জামায়াত।  মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ মার্কেটে জেলা জামায়াতের কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান। 
তিনি বলেন, আজকে জাতি ঐক্যবদ্ধ হয়েছে। ছাত্ররা ঐক্যবদ্ধ হয়েছে। সবাই ঐক্যবদ্ধ হয়েছেন। এভাবে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে কোনো অপশক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবেনা।দেশের অভ্যন্তর কিংবা বাইরের কোন গোষ্ঠী কিছুই করতে পারবে না।তিনি বলেন, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দূর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করতে হবে। যতো ধরণের ষড়যন্ত্র চলতেছে সকল ষড়যন্ত্র রুখে দিতে হলে এলাকা ভিত্তিক মজবুত দূর্গ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, কর্মী সম্মেলন সফল করার জন্য আমাদের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন। সকলের সহযোগিতায় আমরা সফলভাবে সম্মেলন করতে চাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি সাবেক উপজেলা চেয়ারম্যান মো: জয়নাল আবেদীন, জামায়াত নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন,সাবেক উপজেলা চেয়ারম্যান হাফেজ নাজমুল ইসলাম, মাওলানা মাশুক আহমদ প্রমুখ। 
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত আগামী ১৩ ডিসেম্বর শুক্রবার সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে ঐতিহাসিক এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমীরে জামায়াত ডা. মো. শফিকুর রহমান। এছাড়াও স্থানীয় ও জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। মতবিনিময় সভায় স্থানীয় ও জাতীয় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ