আমেরিকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত মিশিগানে বাংলাদেশি হিন্দুদের জন্য অন্তিম সেবা ফাউন্ডেশনের যাত্রা শুরু রাসায়নিক সন্দেহে পুরো সপ্তাহ বন্ধ মিশিগান স্টেট ইউনিভার্সিটির ওয়েলস হল ঢাবি শিক্ষক ড. সুদীপ চক্রবর্তীকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি শুক্রবার শুরু হচ্ছে হল্যান্ডের ঐতিহ্যবাহী ‘টিউলিপ টাইম’ উৎসব ৫ ঈগলের অস্বাভাবিক মৃত্যুতে ডেল্টা কাউন্টিতে চাঞ্চল্য, তদন্ত শুরু স্কুল নিরাপত্তায় নতুন ধাপ : ডেট্রয়েটে ফেসিয়াল রিকগনিশন চালু অন্টারিও উপকূলে ভূমিকম্প, মিশিগানেও কম্পন অনুভূত হার্পার উডসে ঘরোয়া পার্টিতে গুলিতে তরুণ নিহত ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার

ওমরা করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত

  • আপলোড সময় : ১২-১২-২০২৪ ০২:০৫:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৪ ০২:০৫:১৯ পূর্বাহ্ন
ওমরা করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত
মাধবপুর, (হবিগঞ্জ) ১২ ডিসেম্বর : ওমরা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ১ বছরের শিশু সন্তান ও নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এছাড়া মাইক্রোবাসে থাকা আরও ৬ যাত্রী গুরুতর আহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর লাগোয়া ব্রাহ্মণবাড়িয়ায় জেলার বারঘরিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রেজিস্ট্রেশনবিহীন বালুবাহী ড্রাম ট্রাক, ঢাকা মেট্রো চ-১৫-৩১১৩ নং মাইক্রোবাস ও ঢাকা মেট্রো ন-২১-৪০৩৬ নং পিকআপের ত্রিমুখী সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।  নিহতরা হলেন-উপজেলার বুল্লা ইউনিয়ের মানিক মিয়ার ১১ মাসের কন্যা শিশু রাইছা, একই গ্রামের ফজিলাতুন্নেছা (৬৫) এবং মেডিকেল নেওয়ার পথে মাইক্রোবাস চালক পাভেল মিয়া (২০)। আহতরা হলেন- মৃত আব্দুল কাদিরের ছেলে আবু হানিফ (৪০), মানিক মিয়ার স্ত্রী রুনা আক্তার (৩৫), মৃত আব্দুল কাদিরের স্ত্রী সাফিয়া বেগম (৬০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, ঢাকা থেকে মাধবপুরগামী মাইক্রোবাসের যাত্রীরা বাড়িতে ফেরার পথে এ হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলে মানিক মিয়ার কন্যা শিশু রাইছা এবং ফজিলাতুন্নেছা মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় মেডিকেল নেওয়ার পথে মাইক্রোবাসচালক পাভেল মিয়াও মারা যান। 
নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, রামপুর গ্রামের রুনা আক্তার, সাফিয়া বেগম ও উনু মোল্লা (৪৯) সৌদি আরবে ওমরা হজ্ব করে গতকাল রাতের ফ্লাইটে দেশে ফিরেন। রাতেই বিমানবন্দর থেকে মাইক্রোযোগে বাড়িতে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা। 
খাটিয়াতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারগুব তৌহিদ জানান, দুর্ঘটনায় গুরুতর আহত আবু হানিফ, রুনা আক্তার এবং সাফিয়া বেগমকে পুলিশ উদ্ধার করেছে। পরে তাদের হাসাপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স