আমেরিকা , রবিবার, ২২ মার্চ ২০২৬ , ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা

আটলান্টিক সিটিতে  গীতা জয়ন্তী পালিত 

  • আপলোড সময় : ১২-১২-২০২৪ ০২:০৮:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৪ ০২:০৮:০৩ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে  গীতা জয়ন্তী পালিত 
আটলান্টিক সিটি, ১২ ডিসেম্বর : গতকাল বুধবার সন্ধ্যায় নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে কৃষ্ণভক্তদের উদ্যোগে ১৪১১, পেনরোজ এভিনিউর প্রার্থনা হলে গীতা জয়ন্তী পালিত হয়।
গীতা জয়ন্তীতে ভক্তরা সারাদিনব্যাপী শ্রীকৃষ্ণর আরাধনা করেন, তুলসী মালা জপেন, সঙ্গে পাঠ করেন হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ ভাগবত গীতা।  কৃষ্ণভক্তদের অনেকেই গীতা জয়ন্তী উপলক্ষে গীতা দান করেন।কৃষ্ণভক্তরা সমবেত কন্ঠে পবিত্র গীতার আঠারো অধ্যায় পাঠ করেন। এছাড়া বাংলাদেশে নির্যাতিত হিন্দুদের মংগল কামনা করে প্রার্থনা করা হয়।
হিন্দু ধর্মে বেদ-পুরাণের মতোই গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছে ভাগবত গীতা। এটি একমাত্র গ্রন্থ যার জয়ন্তী পালিত হয়। প্রতি বছর অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি অর্থাৎ মোক্ষদা একাদশী তিথিতে গীতা জয়ন্তী পালিত হয়। গীতা জয়ন্তী পালন  অনুষ্ঠানে পশ্চিম ভার্জিনিয়াস্থ নতুন বৃন্দাবনের ব্রম্মচারি শুভানন্দ দাস উপস্থিত থেকে কৃষ্ণভক্তদের কৃতার্থ করেন।
কৃষ্ণভক্ত  সুমন মজুমদার, তৃপ্তি সরকার, দীপংকর মিত্র, আন্না মিত্র, গংগা সাহা, সুপ্রীতি দে, সজল চক্রবর্তী, মেরি দে, দীপা দে জয়া, রানা দাশ, ধীমান পাল, বিউটি দাশ, সুমি মজুমদার, সোমা বিশ্বাস, শিখা সরকার, ফুলু চক্রবর্তী, লাকি চৌধুরী, একান্তিকা চৌধুরি প্রমুখ ধর্মসভার বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, কুরুক্ষেত্রের যুদ্ধে এই তিথিতেই অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন শ্রী কৃষ্ণ। গীতার মাধ্যমে ব্যক্তিকে জীবনে সাফল্যের পথ দেখিয়েছেন শ্রী কৃষ্ণ। হিন্দু ধর্মে বেদ-পুরাণের মতোই গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছে ভাগবত গীতা। ভাগবত গীতার আক্ষরিক অর্থ হলো “পরমেশ্বরের গান”। এটি বিশ্বের সর্বাধিক পরিচিত বৈদিক শাস্ত্র। এ শাস্ত্রকে বৈদিক জ্ঞানের সারমর্ম হিসেবে বিবেচনা করা হয়।
প্রচলিত ধারণা অনুসারে এই বিশেষ তিথিতে ভাগবত গীতা পাঠ করলে কিংবা গীতা পাঠ শুনলে পূণ্য লাভ করা সম্ভব।এছাড়া গীতা দানের মাধ্যমেও পূণ্য অর্জন সম্ভব ।
সংস্কৃতে রচিত এ শাস্ত্রের আঠারোটি অধ্যায় এবং ৭০০ টি শ্লোক রয়েছে । সেখানে রয়েছে সংস্কৃতি, কর্ম, ধর্মীয় ও ব্যবহারিক জ্ঞান। গীতার আঠারোটি অধ্যায়ে বর্ণিত কাহিনী একজন ব্যক্তির সমগ্র জীবনের সারমর্ম। তাই মনে করা হয়, গীতা পাঠ করলে মানুষ তার জীবনের সকল মানে বুঝতে পারেন, জানতে পারেন তার জীবনের লক্ষ্য। তাই গীতা জয়ন্তীর পবিত্র দিনে গীতা পাঠ করা বা শোনা খুবই শুভ মনে করা হয়ে থাকে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স