আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত

মামলা নিষ্পত্তি হলে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল

  • আপলোড সময় : ১২-১২-২০২৪ ১২:২৭:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৪ ১২:২৭:৪২ অপরাহ্ন
মামলা নিষ্পত্তি হলে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল
ঢাকা, ১২ ডিসেম্বর : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা নিষ্পত্তি হলেই তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে লন্ডন থেকে ঢাকায় হযরত শাহজালাল বিমানবন্দরে সস্ত্রীক অবতরণ করে এ কথা বলেন তিনি।
তারেক রহমান কবে ফিরতে পারেন- এমন প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, উনার বিরুদ্ধে আপনারা জানেন অনেক মিথ্যা প্রতিহিংসামূলক মামলা রয়েছে। সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে সব মীমাংসা হলে তিনি দেশে ফিরবেন।
মির্জা ফখরুল বলেন, অধ্যাপক মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছি। আমরা প্রত্যাশা করি, ন্যূনতম যেসব সংস্কার জরুরি, তা শেষ করে তারা নির্বাচন অনুষ্ঠানের পথে যাবেন।
রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ দেখানোর চেষ্ঠা করছে- তথ্য উপদেষ্টা এমন বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আমি জানি না, কোন .পরিপ্রেক্ষিতে তিনি কী বলেছেন, কিন্তু উনার এই বক্তব্য রাজনীতি বিরোধী। আমি আশা করি না, তারা এ ধরনের বক্তব্য রাখবেন। রাজনৈতিক দলগুলো সব সময় অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছে। আর এই সমর্থনের মূল উদ্দেশ্য হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাতা করা।
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাতার জন্য বিএনপি গত ১৫ বছর কাজ করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমরা লড়াই, সংগ্রাম করছি। তথ্য উপদেষ্টা কী উদ্দেশ্যে এই কথা বলেছেন আমি জানি না। ভারত-বাংলাদেশের মধ্যকার সম্পর্কের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সেটি (আলোচনা) তো এগিয়ে যাচ্ছে।
তারেক রহমান সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, বিশাল বিজয় হয়েছে। এই বিজয়কে ফলপ্রসূ ও সার্থক করতে হলে অবশ্যই সবাইকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রের যে প্রথম পদক্ষেপ নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে।
মির্জা ফখরুল বলেন, আমি যে উদ্দেশে লন্ডনে গিয়েছিলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা হয়েছে। এছাড়া প্রবাসী বাংলাদেশি এবং বিএনপির নেতাদের সঙ্গে কথা হয়েছে। তাদের সভায় যোগ দিয়েছি। সেখানের প্রেসের সঙ্গে আলোচনা হয়েছে। লন্ডনে আমার সফর ভালো ও ফলপ্রসূ হয়েছে। বিমানবন্দরে বিএনপি মহাসচিবকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফরহাদ হোসেন আজাদ, আবু মোহাম্মদ আহসান ফিরোজ, সাদী আহমেদ, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড

স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড