আমেরিকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিশৃঙ্খলা, ফুল নিয়ে গেল ছিন্নমূল মানুষ

  • আপলোড সময় : ১৪-১২-২০২৪ ০৩:০০:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৪ ০৩:০০:২০ পূর্বাহ্ন
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিশৃঙ্খলা, ফুল নিয়ে গেল ছিন্নমূল মানুষ
ঢাকা, ১৪ ডিসেম্বর (ঢাকা পোস্ট) : হকার, পথশিশু এবং ছিন্নমূল মানুষের উৎপাতে কিছুটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। সেখানে শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে বিরক্তি প্রকাশ করছেন। জাতীয় গুরুত্বপূর্ণ একটি বিশেষ দিবসের আয়োজন ঘিরে ঢিলেঢালা ব্যবস্থাপনা ও পুলিশ সদস্যদের গা-ছাড়া ভাব দেখে তারা ক্ষোভ প্রকাশ করেছেন।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টা পর্যন্ত স্মৃতিসৌধে অবস্থান করে এমন চিত্র চোখে পড়েছে।
দেখা গেছে, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের মূল বেদির ওপর অর্ধশতাধিক ছিন্নমূল মানুষ ও পথশিশু অবস্থান করছে। কেউ শ্রদ্ধা জানিয়ে ফুল দিয়ে সরে যাওয়ার সঙ্গে সঙ্গে কাড়াকাড়ি করে ফুলের ডালা ভেঙে নিয়ে যাচ্ছে তারা। পুরো বেদিজুড়ে পড়ে আছে ভাঙা ফোমের টুকরো। এর মধ্যে আবার কিছু শিশু খোদ ফুল রাখার মঞ্চের ওপরে দাঁড়িয়ে গেছে।
এদিকে, স্মৃতিসৌধের উভয় পাশেই এলোমেলোভাবে বসেছে ফুচকা ও ঝালমুড়ির দোকানও। এসব অব্যবস্থাপনার দিকে মনযোগ নেই কারো। দায়িত্বরত পুলিশ সদস্যরাও কোনো ভূমিকা রাখচছেন না। আশপাশে বসে-দাঁড়িয়ে এবং গল্প করে সময় কাটাতে দেখা গেছে তাদের।
বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে আব্দুল ওয়াদুদ নামে এক ব্যক্তি বলেন, আজকের এই দিনটি বাঙালি জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। পরাজয় নিশ্চিত জেনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়েছিল। তাদেরকে স্মরণ করতেই বুদ্ধিজীবী দিবস। কিন্তু এখানে যা তা অবস্থা। ব্যবস্থাপনা আরও সুন্দর এবং ভালো হওয়া প্রয়োজন ছিল। এমনটি আমরা আশা করিনি।
রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নূর মোহাম্মদ বলেন, অন্তত দুপুর পর্যন্ত সবকিছু ঠিকঠাক রাখা প্রয়োজন ছিল। কিন্তু পুরো এলাকায় অব্যবস্থাপনা। বেদিতে একটি ফুলও নেই। এলাকা জুড়েই হকার ছড়িয়ে ছিটিয়ে আছে। জাতীয় গুরুত্বপূর্ণ একটি দিবস ঘিরে এমন বাজে ব্যবস্থাপনা হওয়া উচিত নয়।
এ বিষয়ে জানতে চাইলে সেখানে অবস্থান করা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ডিএমপি মিরপুর জোনের ডিসি মোহাম্মদ মাকছেদুর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর