আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক

যথাযোগ্য মর্যাদায় শাবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

  • আপলোড সময় : ১৪-১২-২০২৪ ১২:২৭:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৪ ১২:২৭:০৬ অপরাহ্ন
যথাযোগ্য মর্যাদায় শাবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
সিলেট, ১৪ ডিসেম্বর : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন- ১ এর সামনে শনিবার ১৪ ডিসেম্বর সকাল ৯টায় কালো ব্যাজ ধারণ ও জাতীয় সংগীত পরিবেশনের পর জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন যথাক্রমে প্রো-ভাইস চ্যান্সলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন । 
সকাল ৯টা ৪৫ মিনিটে শহিদ মিনার পুষ্পস্তবক অর্পণ করেন প্রো ভাইস চ্যান্সলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। এসময় পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, শিক্ষক সমিতি, হল প্রশাসন, কর্মচারীদের সংগঠন, শাবি প্রেসক্লাবসহ বিভিন্ন সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. ফয়সাল আহম্মদের সভাপতিত্বে এবং উপ-রেজিস্ট্রার আ. ফ. ম মিফতাউল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। 
প্রধান অতিথির বক্তেব্যে প্রো ভাইস চ্যান্সলর বলেন, এ ভূখন্ডের মানুষ আন্দোলনে পিছপা হয় না। স্বাধীনতার পূর্বে এই অঞ্চলের মানুষ বড় বড় চাকরি পেত না। আন্দোলনে অনেক গুণী শিক্ষক ছিলেন। পাকিস্তানীরা যখন বুঝতে পারল ব্যর্থতা নিশ্চিত তখন শুধু তারাই নয় আরও অনেকেই টার্গেট করলেন বুদ্ধিজীবীদের হত্যা করতে হবে। 
জুলাই বিপ্লব নিয়ে তিনি বলেন, আমরা আরও হত্যাকান্ড দেখতাম যদি না আমাদের শিক্ষার্থীরা ৬ তারিখের আন্দোলন ৫ তারিখে নিয়ে আসত। আমাদের স্টেইজের অনেক শিক্ষক এই হত্যাকান্ডের টার্গেটে ছিলাম কারণ আমরা ছিলাম  নিপীরণ বিরোধী শিক্ষক । এছাড়া তিনি বলেন, পৃথিবীর কোন বিপ্লব নাই যাদের বিপ্লবের পিছনে কোন পরাশক্তি ইন্ধন ছিল না। আমাদের শিক্ষার্থীদের বিপ্লব অন্যন্য কারণ তাদের পেছনে পৃথিবীর কোন পরাশক্তি ছিল না। জুলাই বিপ্লবের মহানায়ক আমাদের শিক্ষার্থীরা । 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী । আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ড. মো. সাহাবুল হক এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। এছাড়া বাদ যোহর বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা

বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা