আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিয়ারবর্নের স্কুল ও বিভিন্ন স্থানে ধারাবাহিক বোমা হুমকি দক্ষিণ-পূর্ব মিশিগানে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি

শহীদ বুদ্ধিজীবী দিবসে প্রাকৃতজন এর আলোক প্রজ্জ্বলন ও পথসভা

  • আপলোড সময় : ১৪-১২-২০২৪ ১২:২৯:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৪ ১২:২৯:০৮ অপরাহ্ন
শহীদ বুদ্ধিজীবী দিবসে প্রাকৃতজন এর আলোক প্রজ্জ্বলন ও পথসভা
হবিগঞ্জ, ১৪ ডিসেম্বর :  বিজয়ের পূর্ব মুহূর্তে পাকিস্তানি হানাদার বাহিনী দেশকে মেধাশূন্য করার অপচেষ্টায় দেশের সূর্য সন্তানদের বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে। তাদের এই আত্মদান দেশের স্বাধীনতার ভিত্তি রচনা করেছে। "তোমরা তোমাদের বর্তমানকে উৎসর্গ করেছো আমাদের অনাগত ভবিষ্যতের জন্য" এই প্রতিপাদ্য সামনে রেখে 'প্রাকৃতজন ' এর আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে আলোক প্রজ্জ্বলন ও পথসভার। আজ ১৪ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৬ টায় এম সাইফুর রহমান মিলনায়তনের সামনে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়। আলোক প্রজ্জ্বলন চলাকালে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন প্রাকৃতজন এর সভাপতি তাহমিনা বেগম গিনি।
সংগঠনের পরিচালক সিদ্দিকী হারুনের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মনমোহন দাস, পরিবেশ সংগঠক ও প্রাকৃতজন এর সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, বট বৃক্ষ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট হাসবি সাঈদ চৌধুরী, রোটারি ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট আজিজুর রহমান মান্না, নাট্যকর্মী ওসমান গণি রুমি, শিক্ষার্থী তাবাসসুম জাহান, তাওহীদ হোসেন তালহা, তাওসিফ হোসেন, তাবিরা আজিজ, তাহমিমা আজিজ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি

মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি