আমেরিকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু

হবিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারকে পুনর্বাসন সহায়তা দিলো টিবিএন২৪

  • আপলোড সময় : ১৪-১২-২০২৪ ১২:৩০:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৪ ১২:৩০:১১ অপরাহ্ন
হবিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারকে পুনর্বাসন সহায়তা দিলো টিবিএন২৪
হবিগঞ্জ, ১৪ ডিসেম্বর : বন্যায় ক্ষতিগ্রস্ত হবিগঞ্জের ৩১ পরিবারকে পুনর্বাসন সহায়তা দিয়েছে নর্থ অ্যামেরিকাভিত্তিক টিভি চ্যানেল টিবিএন টোয়েন্টিফোর। ১৪ ডিসেম্বর শনিবার বিকেল ৩ টায় হবিগঞ্জ জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে নগদ ১০ হাজার টাকা করে প্রদান করা হয়। এসময় সহায়তার অর্থ অন্য কাজে ব্যয় না করে ঘর সংস্কারে কাজে লাগাতে দুর্গতদের প্রতি আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মো: ফরিদুর রহমান। 
চলতি বছরের অগাস্টে স্মরণকালের অন্যতম ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতির মুখে হবিগঞ্জের নিম্নাঞ্চলের বাসিন্দারা। জেলার ৫টি উপজেলার ২২টি ইউনিয়নের প্রায় দশ হাজার পরিবার বন্যার পানিতে আক্রান্ত হয়। এমন পরিস্থিতিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ নেয় নর্থ অ্যামেরিকাভিত্তিক টেলিভিশন চ্যানেল টিবিএন টোয়েন্টিফোর। সাহায্য এগিয়ে আসেন অ্যামেরিকায় বসবাসরত বাংলাদেশীরা। নিজেদের সামর্থ অনুযায়ী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
সংগৃহীত অর্থ বন্যার্তদের মাঝে বিতরণের উদ্যোগ নেয় টিবিএন টোয়েন্টিফোর। হবিগঞ্জের বন্যা কবলিত এলাকায় বন্যার্তদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে টিবিএন টোয়েন্টিফোর। খুঁজে বের করা হয় প্রকৃত ক্ষতিগ্রস্তদের শনিবার হবিগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩১ টি পরিবারকে ১০ হাজার টাকা করে পুনর্বাসন সহায়তা দেয়া হয়। 
অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তারা বলেন, হবিগঞ্জ বন্যাপ্রবণ এলাকা হওয়ায় বছরের পর বছর ধরে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন নিম্মাঞ্চলের বাসিন্দারা। বন্যায় সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে টিবিএন কর্তপক্ষকে আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানান তারা। 
প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জের জেলা প্রশাসক বলেন, দুর্গতদের সহায়তায় সরকারের পক্ষ থেকে নানা কার্যক্রম চলমান রয়েছে। এসময়, পুনর্বাসন সহায়তার অর্থ ঘর সংস্কারে ব্যয় করার পরামর্শ দেন তিনি। 
টিবিএন টোয়েন্টিফোরের সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট বিপ্রজিৎ চন্দ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বাপা হবিগঞ্জের সহ-সভাপতি তাহমিনা বেগম গিনি, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, বিশিষ্ট চিকিৎসক সৈয়দ আবরার জাবের, নাট্যকার সিদ্দিকী হারুন, টিবিএন টোয়েন্টিফোরের জেনারেল ম্যানেজার নুরুল মোত্তালিব চৌধুরী, আয়েশা আক্তার প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল

আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল