আমেরিকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু

বিজয় দিবস উপলক্ষে সিলেট-চট্টগ্রাম  ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সম্মাননা প্রদান ও সভা

  • আপলোড সময় : ১৬-১২-২০২৪ ১২:৪৩:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৪ ১২:৪৩:০৭ পূর্বাহ্ন
বিজয় দিবস উপলক্ষে সিলেট-চট্টগ্রাম  ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সম্মাননা প্রদান ও সভা
সিলেট, ১৬ ডিসেম্বর : মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, কেন্দ্রীয় কমিটি-বাংলাদেশ এর উদ্যোগে আলোচনা সভা ও সম্মাননা প্রদান ১৪ ডিসেম্বর শনিবার, বাদ মাগরিব উপশহরের হোটেল গার্ডেন ইন এ অনুষ্ঠিত হ‌য়ে‌ছে। উক্ত অনুষ্ঠানে সভাপত্বি করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শ‌হিদুল ইসলাম। পরিচালনা করেন ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব মোঃ তাজিদুর রহমান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মেট্টোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর পরিচালক আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্রিটিশ বাংলাদেশী রাজনীতিবিদ, লন্ডন যুক্তরাজ্য টাওয়ার হ্যামলেটস বারা’র প্রথম নির্বাহী ডেপুটি মেয়র ৫ বারের নির্বাচিত কাউন্সিলর অহিদ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও কমিউনিটি ব্যক্তি আবু নছর আজগর চৌধুরী। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস, ইউকে, লন্ডন এন্টারপ্রাইজ একাডেমী’র প্রিন্সিপাল ও লন্ডন সিটি অ্যাওয়ার্ড প্রাপ্ত কমিউনিটি ব্যক্তি আশিদ আলী, পর্তুগাল প্রবাসী, বিশিষ্ট সমাজ সেবক ও কমিউনিটি ব্যক্তি সেবুল আহমেদ।
বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহ সভাপতি মোঃ আব্দুল মোমেন, যুগ্ম মহাসচিব সালমা বেগম সুমি, সমাজ কর্মী আক্তার হোসেন।  উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরি সিনিয়র সদস্য সুলতানা জান্নাত, কার্যকরি সদস্য আব্দুল মালেক, রোকেয়া সুলতানা, ফ্রেন্ডশিপ সদস্য আদনান চৌধুরী, মোঃ জাকির হোসেন, আনছার আলী, পলাশ সেনাপতি, শিমুল আহমদ বাদশাহ, তালহা আহমদ, রাজু আহমদ, তরিকুল আহমদ, এমদাদ আহমেদ, সালমা বেগম, সৈয়দা ফাউজিয়া, সৈয়দ আদিল আহনাফ সহ সামা‌জিক ও যুব সমাজের নেত্রবৃন্দ।
বক্তারা মহান বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের সকল বীর শহীদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন ও সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মাধ্যমে দুই বিভাগের সেতু বন্ধন ও মানবিক কার্যক্রমের সফলতা কামনা করেন।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে জমজমাট “চাঁদ রাত মেহেদি উৎসব” 

আটলান্টিক সিটিতে জমজমাট “চাঁদ রাত মেহেদি উৎসব”