আমেরিকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

স্মৃতিসৌধে হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল, নেওয়া হয়েছে সিএমএইচ

  • আপলোড সময় : ১৬-১২-২০২৪ ০১:০২:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৪ ০১:০২:৫৬ পূর্বাহ্ন
স্মৃতিসৌধে হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল, নেওয়া হয়েছে সিএমএইচ
সাভার (ঢাকা), ১৬ ডিসেম্বর (ঢাকা পোস্ট) : সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর সেখান থেকে তাকে অচেতন অবস্থায় সাভার সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধের বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান বিএনপি নেতাকর্মীরা।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে এসে মির্জা ফখরুল প্রথমে অসুস্থবোধ করেন। তখন তিনি জাতীয় স্মৃতিসৌধের ফ্লোরে বসে পড়েন। এ সময় তার মাথায় পানি ঢালেন বিএনপির নেতাকর্মীরা। এরপর হঠাৎ অচেতন হয়ে জাতীয় স্মৃতিসৌধের ফ্লোরে শুয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে বিএনপির নেতাকর্মীরা তাকে ধরাধরি করে দ্রুত সাভার সিএমএইচ হাসপাতালে নিয়ে যান।
এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ঢাকা জেলা বিএনপির সভাপতি আবু আশফাক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি হাবিবুর নবী সোহেলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ