আমেরিকা , সোমবার, ২৯ জুন ২০২৬ , ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ১৭ হাজার পাউন্ড অবৈধ আতশবাজি ও বিস্ফোরক জব্দ আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী

মিশিগানে বিশ্ব সিলেট সম্মেলন উদযাপনে মতবিনিময় সভা ২১ ডিসেম্বর 

  • আপলোড সময় : ১৬-১২-২০২৪ ০১:১৫:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৪ ০১:১৫:৪৪ পূর্বাহ্ন
মিশিগানে বিশ্ব সিলেট সম্মেলন উদযাপনে মতবিনিময় সভা ২১ ডিসেম্বর 
হ্যামট্টাম্যাক, ১৬ ডিসেম্বর : আগামী ২১ ডিসেম্বর মিশিগানে অনুষ্ঠিত হবে ‘বিশ্ব সিলেট সম্মেলন’ উদযাপনে এক মতবিনিময় সভা। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিশিগানে বসবাসকারী সিলেট অঞ্চলের অভিবাসীদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও পেশাগত সাফল্যসহ সিলেটের ইতিহাস ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্য নিয়ে মিশিগানে ‘বিশ্ব সিলেট সম্মেলন-২৫’ উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। 
আগামী বছরের ৫ ও ৬ জুলাই দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে সফল করার উদ্দেশ্যে আসছে ২১ ডিসেম্বর এক মতবিনিময় সভার আহবান করা হয়েছে। হ্যামট্টাম্যাক শহরের ৯১১৫ কনান্ট অ্যাভিনিউ-এর সন্ধান ড্রাইভিং স্কুল অ্যান্ড রোড টেস্ট অফিসে সন্ধ্যা ৬টার সময় মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হবে। এতে যথাসময়ে উপস্থিত হয়ে সুচিন্তিত মতামত দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ‘বিশ্ব সিলেট সম্মেলন’  উদযাপন কমিটির আহবায়ক হ্যামট্টাম্যাক সিটির সাবেক কাউন্সিলম্যান সাহাব আহমেদ সুনিম।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গণভোটের রায় নিয়ে বিএনপিকে  সতর্ক করলেন মামুনুল হক

গণভোটের রায় নিয়ে বিএনপিকে  সতর্ক করলেন মামুনুল হক