আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’

ইঞ্জিনিয়ার আশীষ মজুমদারের মায়ের শ্রাদ্ধানুষ্ঠান কাল

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৩ ০৯:৪০:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৩ ১০:০৮:৫৮ পূর্বাহ্ন
ইঞ্জিনিয়ার আশীষ মজুমদারের মায়ের শ্রাদ্ধানুষ্ঠান কাল
ওয়ারেন, ২৮ এপ্রিল : রাজ্যের উইক্মম সিটির বাসিন্দা বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার আশীষ মজুমদারের মায়ের শ্রাদ্ধানুষ্ঠান আগামীকাল রোববার (৩০ এপ্রিল) নগরীর শিব মন্দির টেম্পল অব জয়ে অনুষ্ঠিত হবে। এদিন শ্রীমৎভগবদগীতা পাঠ,  নাম সংকীর্তন এবং শাকান্ন ভোজনসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শ্রাদ্ধানুষ্ঠানে মন্দিরের সকল ভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য আশীষ  মজুমদার আমন্ত্রণ জানিয়েছেন।
উল্লেখ্য, আশীষ  মজুমদারের মা ছবি রাণী মজুমদার গত ১৬ এপ্রিল (রোববার) সকাল ৭টায় চট্টগ্রামের একটি বেসরকারী ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।  মৃত্যুকালে দুই মেয়ে, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রয়াত  ছবি রাণীর অপর ছেলে ডা. সুভাষ মজুমদার  চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যাপক। ছবি রাণী পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ রমেশ চন্দ্র গুপ্তের মেঝ মেয়ে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত  

নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত