আমেরিকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক

ভারত ষড়যন্ত্র করে দেশের সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করতে চায় -জি কে গউছ

  • আপলোড সময় : ১৭-১২-২০২৪ ১২:২৮:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৪ ১২:২৮:৩০ অপরাহ্ন
ভারত ষড়যন্ত্র করে দেশের সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করতে চায় -জি কে গউছ
মাধবপুর, (হবিগঞ্জ) ১৭ ডিসেম্বর : বিএন পির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গউছ বলেছেন, ফ্যাসিবাদী হাসিনা দেশকে ধংস করে পালালেও তার দোসর বিভিন্নভাবে দেশে ষড়যন্ত্র করছে। বাংলাদেশ  সাম্প্রদায়িক সম্প্রতির দেশ। ভারত ষড়যন্ত্র করে দেশের সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করতে চায়। ভারতের সকল যড়যন্ত্র রুখে দিতে দেশবাসীকে  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক‍্যবদ্ধ থাকার আহবান জানান। ফ্যাসিবাদী শেখ হাসিনার বিচার বাংলাদেশের মাটিতেই হবে। এখনো ফ্যাসিবাদী হাসিনার দোসর বিভিন্নভাবে দেশে ষড়যন্ত্র করছে। বীরের বেশে তারেক জিয়া দেশে ফিরে আসবেন। তিনি আজ মঙ্গলবার  বিকালে মাধবপুর উপজেলা ও পৌর বিএন পির উদ‍্যেগে ভারতের আগরতলা সহ বাংলাদেশের উপ হাই কমিশন সমূহে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে  পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
জাতীয়তাবাদী  আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি আমিনুন ইসলাম বলেন, ফ্যাসিবাদী হাসিনার আমলে বাংলাদের হাজার  হাজার বিএনপি নেতাকর্মী বিনা অপরাধে আদালতের ফরমায়েশি রায়ে মাসের পর মাস জেল জুলুমের  শিকার হয়েছে। 
উপজেলা বিএন পির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম কামালের সভাপতিত্বে অন‍্যদের মধ‍্যে বক্তব‍্য রাখেন  জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি এডভোকেট  আমিনুল ইসলাম  জেলা বিএন পির যুগ্ন আহবায়ক  ইসলাম তরফদার তনু,মিজানুর রহমান চৌধুরী,  উপজেলা বিএন পির  সেক্রেটারি হামিদুর রহমান হামদু, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান,  সাধারণ সম্পাদক আলাউদ্দিন,উপজেলা  বিএনপি সাংগঠনিক সম্পাদক  ইউপি চেয়ারম‍্যান মাহবুর রহমান সোহাগ  প্রমূখ। এর আগে  জিকে গউছের নেতৃত্বে হাজারো মানুষের  একট বিক্ষোভ মিছিল আগরতলায় উপ হাইকমিশনে হামলার প্রতিবাদে  ঢাকা সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চা শিল্পকে কৃষি শিল্পের মর্যাদায় নিতে কাজ চলছে : সালেহ উদ্দিন

চা শিল্পকে কৃষি শিল্পের মর্যাদায় নিতে কাজ চলছে : সালেহ উদ্দিন