আমেরিকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস

কারাগার থেকে ব্যারিস্টার সুমনের চিঠি, দেখা হবে শিগগিরই

  • আপলোড সময় : ১৮-১২-২০২৪ ০১:২৭:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৪ ০১:২৭:৩৬ পূর্বাহ্ন
কারাগার থেকে ব্যারিস্টার সুমনের চিঠি, দেখা হবে শিগগিরই
ঢাকা, ১৮ ডিসেম্বর : বৈষম্যবিরোধী আন্দোলনের পর বিভিন্ন মামলায় কারাগারে থাকা হবিগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ ছায়েদুল হক সুমন কাশিমপুর কারাগার থেকে পরিবারের উদ্দেশে দুটি চিঠি লিখেছেন। একটি তার মাকে উদ্দেশে এবং অন্যটি বোন, এক ভাই ও বোন জামাইদের উদ্দেশ করে লেখা। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় তার লন্ডনপ্রবাসী ভাই সৈয়দ সোহাগ হক তার ফেসবুক আইডিতে সেগুলো শেয়ার করেছেন। মায়ের কাছে প্রেরিত চিঠিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেন, ‘দোয়া রইল। আমাকে নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। প্রথমে একটু কষ্ট লাগত, এখন ঠিক হয়ে গেছি।’ ‘নিয়মিত নামাজ, কোরআন শরিফ পড়ি। বাংলা তরজমা করা কোরআন পড়তে অনেক ভালো লাগে। আপনি নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন। সারা জীবন আপনাকেই বেশি কষ্ট দিছি।
অনেক মোটা বাচ্চা হওয়ার কারণে আমার জন্মের সময়ই আপনাকে কষ্ট দিছি। এই ৪৫ বছরে এসেও আপনার টাকায় আমার পরিবারের বাসা ভাড়া হয়, এর চেয়ে আর বেশি কি এক মায়ের কাছ থেকে নিতে পারি। আপনার জন্য দোয়া রইল। যে বয়সে আপনাকে আমার সেবা করার কথা, সেই বয়সে বরং আপনারাই আমার পরিবারকে দেখতেছেন। আল্লাহর কাছে আপনার জন্য সুস্থ ও লম্বা হায়াতের জন্য দোয়া চাই।’
বোন, ভাই ও বোনের স্বামীদের কাছে লেখা চিঠিতে তিনি উল্লেখ করেন, ‘আমার জন্য কোনো চিন্তা করো না। রাজবন্দি হিসেবে জেলে আছি, কোনো চোর বা দুর্নীতির হিসেবে নই। আমার কারণে তোমাদের কোনো অসম্মান হউক এটা কখনো চাইনি, আশা করি আল্লাহর রহমতে হবেও না।’
চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, ‘অনেকে বলে আপনার কি সম্পদ আছে? দীর্ঘদিন জেলে কিভাবে খরচ চালাবেন? আমি উত্তর দেই আমার বেশি সম্পদ না থাকলেও পাঁচটি বোন আছে, একটা ভাই আছে। এটাই আমার বড় সম্পদ। শুধু জেলে কেন, আমি পৃথিবীতে না থাকলেও আমার কোনো আফসোস নেই। বোনেরা আমার পরবর্তী প্রজন্মের জন্য তোমাদের চেয়ে ভালো অভিভাবক আর কেউ হতে পারবে না। তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল। ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ চাইলে দেখা হবে শীঘ্রই। 
সুমন, কাশিমপুর কারাগার থেকে ১৭/১২/২০২৪ ইং’
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ভাই লন্ডনপ্রবাসী সৈয়দ সোহাগ বলেন, ‘তার মা ও বোনেরা দেশে ও প্রবাসে আছেন। কারাগার থেকে পাওয়া চিঠি সোশ্যাল মিডিয়া ও হোয়াটস অ্যাপের মাধ্যমে সবাই পেয়েছেন। আমরা সবাই আজ আবেগে আপ্লুত। তবে ব্যারিস্টার সুমন তার জীবনের সব অর্জন মানুষের কল্যাণে ব্যয় করেছে। কোনো অনিয়ম ও দুর্নীতি করেনি। আশা করি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সে শিগগিরই জনতার মাঝে ফিরে আসবে।’

সূত্র : ঢাকা পোস্ট

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন

বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন